আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ভাষা সংগ্রামী গোলাম আরিফ টিপু মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন। শুক্রবার সকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি মারা যান। ৯৩ বছর বয়সী এই জ্যেষ্ঠ আইনজীবী বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। ভাষা আন্দোলনে বিশেষ অবদানের জন্য তাকে ২০১৯ সালে একুশে পদকে ভূষিত করা হয়।






