বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার কথা বলছেন, তাহলে তারা কিভাবে নিরপেক্ষ হন। তিনি আরো বরেছেন, সংবিধান সংশোধন নাকি পুনর্লিখন হবে নির্বাচিত সরকারই সে সিদ্ধান্ত নেবে। বর্তমান সরকারের মেয়াদ দীর্ঘ হওয়া উচিত কিছু সংগঠন ও ব্যক্তি এমন কথা বললেও, জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল।






