রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে জুলাই ঘোষণাপত্র, বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়নের দায়বদ্ধতা রয়েছে অন্তবর্তী সরকারের। জাতীয় নিরাপত্তাসহ দেশের স্বার্থে সব রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি।








