চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা নেই: প্রধান উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৯ অপরাহ্ণ ২০, মার্চ ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের। কিন্তু যারা হত্যা ও মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত দেশের আদালতে তাদের বিচার করা হবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিবিসির প্রতিবেদনে বলা হয়, ড. কমফোর্ট ইরোর নেতৃত্বে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকে এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, সরকার আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ করার ভাবনা বাদ দেয়নি। জাতিসংঘের একটি সত্যানুসন্ধান মিশন জুলাই গণঅভ্যুত্থানের প্রতিবেদন তৈরি করেছে। এটা এখনো বিবেচনায় আছে বলেও জানান তিনি।

এ সপ্তাহে সশস্ত্র আরসা নেতা আতাউল্লাকে গ্রেপ্তার করায় সরকারের প্রশংসা করেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এই প্রতিনিধি দল। দলটি বলেছে, রোহিঙ্গা ক্যাম্পে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সরকারের প্রতিশ্রুতির চিহ্ন বহন করে এটি।

মিয়ানমারের রাখাইন রাজ্যের বেশিরভাগ নিয়ন্ত্রণকারী আরাকান সেনাবাহিনীর সাথে সম্পৃক্ততা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছে এই প্রতিনিধি দলটি।

অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা জোগাড় করার জন্য ঢাকা কাজ করছে। একইসাথে রোহিঙ্গা সঙ্কট নিয়ে জাতিসংঘের আসন্ন বিশেষ সম্মেলনে বিষয়টির প্রতি বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।

Reneta

বাংলাদেশ এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ছড়ানো ভুয়া তথ্যকে রুখে দিতে বাংলাদেশের প্রতি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন ওই গ্রুপের নেতা।

পরিশেষে অধ্যাপক ইউনূস বলেছেন ভারতের সাথে বাংলাদেশের দৃঢ় সম্পর্কের আকাঙ্খা রয়েছে। যদিও তিনি দুঃখপ্রকাশ করে বলেছেন বাংলাদেশের বিরুদ্ধে প্রচারিত বেশির ভাগ ভুয়া তথ্য ভারতের গণমাধ্যম থেকে প্রচার হয়েছে।

এসময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, কোনো দাবিতেই ভোট অনুষ্ঠানে দেরি করা হবে না এবং নির্ধারিত সময়েই বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে সরকার বদ্ধপরিকর।

তিনি জানান, নির্বাচনের দুইটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে এবং সরকার এই সময় পরিবর্তন করবে না। সরকার ভোট বিলম্ব করতে চায় না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্তর্বর্তী সরকারআওয়ামী লীগআওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেইপ্রধান উপদেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংবাদ প্রকাশের পর ইকনের পাশে জেলা প্রশাসন

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

হাসপাতালের কক্ষ থেকে নার্স হাছিনার মরদেহ উদ্ধার

জুলাই ২৩, ২০২৬
ছবি: বৃদ্ধ মা আয়েশা খাতুন

সন্তানদের অবহেলায় জীবিত থাকতেই নিজের কবর খুঁড়ে রাখলেন বৃদ্ধা মা

জুলাই ২৩, ২০২৬

খাদ্য উৎপাদনের বড় ধরনের ঝুঁকির মুখে বাংলাদেশ: ডব্লিউএফপি

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ছাত্রবিক্ষোভ ঠেকাতে ভারতীয় পুলিশ যাচ্ছে বাড়ি বাড়ি, নিয়েছে নতুন আরও কৌশল

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT