ভগবান হিসেবে এসে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশটাকে যাতা অবস্থায় ফেলে পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। জবাবে ওই আলোচনার প্রধান অতিথি সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, ডক্টর ইউনূস লেজ গুটিয়ে পালিয়ে যাননি, দেশের মানুষ তাকে থাকতে দেয়নি। প্রতিদিন আন্দোলন, যমুনা ঘেরাও, বিক্ষোভ করে সাবেক প্রধান উপদেষ্টাকে চলে যেতে বাধ্য করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীতে নীতি প্রণয়নের স্বাধীনতা নিয়ে একক বক্তৃতার পর প্রশ্নোত্তরে এসব বলেন তিনি।






