চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাচসেরা মাখিতারিয়ান বললেন ‘মহারণ’ এখনও বাকি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৫ পূর্বাহ্ণ ১১, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমির লড়াইয়ে প্রতিপক্ষ ছিল মিলান শহরের দুদল, এসি মিলান ও ইন্টার মিলান। প্রথম লেগে নগরপ্রতিদ্বন্দ্বী মিলানকে হারিয়ে ১৩ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের স্বপ্ন দেখছে ইন্টার। তাদের সামনে রয়েছে আরও একটি কঠিন পরীক্ষা। ফিরতি লেগে পাশ করলেই মিলবে ফাইনালের টিকিট। ডার্বির সেই ম্যাচটি কঠিন হতে চলেছে বলেই মনে করছেন ম্যাচসেরা মিডফিল্ডার মাখিতারিয়ান।

সান সিরোতে বুধবার রাতে সেমিফাইনালের প্রথম লেগে এসি মিলানকে ২-০ গোলে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান। মিলান ডার্বিতে ইন্টারের হয়ে ৮ ও ১১ মিনিটে গোল দুটি করেন এডেন জেকো ও হেনরিখ মাখিতারিয়ান।

ম্যাচে নতুন এক কীর্তি গড়েছে ইন্টার। প্রথম দল হিসেবে ৩৪ বর্ষী বা এরবেশি বয়সী দুজন খেলোয়াড় চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে গোল করেছেন। ম্যাচসেরা হয়েছেন আমেরিকান মিডফিল্ডার মাখিতারিয়ান।

পরে মাখিতারিয়ান বলেছেন, ‘প্রথম মিনিট থেকেই জয়ের জন্য আমাদের প্রবল ইচ্ছা ছিল। কিন্তু এখনই আমাদের কাজ শেষ হয়নি। সামনে আরও একটি মহারণ আমাদের জন্য অপেক্ষা করছে।’

ইউরোপিয়ান প্রতিযোগিতায় পাঁচবার মুখোমুখি হয়েছে সিরি আ’র এ দুই জায়ান্ট। এরমধ্যে প্রথমবার মিলানকে হারিয়েছে ইন্টার। আগের চার দেখায় দুবার জিতেছিল মিলান, অন্য দুটি ড্র হয়েছিল। একই শহরের দুই ক্লাবের হোম ভেন্যুও একটিই। তাই ফিরতি লেগের ম্যাচও সান সিরোতেই।

শুরুতে গোল করে এগিয়ে দেয়া বসনিয়ান ৩৭ বর্ষী স্ট্রাইকার জেকো বলেছেন, ‘জয় পেয়ে দারুণ লাগছে। এর বিশেষ একটি কারণ হল, এটা ডার্বি ম্যাচ। আমরা কাগজে কলমে একটি অ্যাওয়ে ম্যাচ খেলেছি। তবে এটা আমাদের জন্য একটি দুর্দান্ত ফলাফল। অনেক সময় বল নিয়ন্ত্রণ অনেক কঠিন হয়ে যায়। কিন্তু ধৈর্য এবং পরিশ্রম সবসময়ই ফল দেয়। আমি শান্ত ছিলাম, জানতাম সবসময়ের মতো গোল আসবে।’

Reneta

ম্যাচ শেষে উচ্ছ্বসিত ইন্টার কোচ সিমোন ইনজাঘি বলেছেন, ‘মাঠের প্রতিটি অংশজুড়ে ছেলেরা নিজেদের হৃদয় এবং মাথা দিয়ে খেলেছে। আমরা খুশি, তবে এখনও আমাদের আরও একটি অধ্যায় বাকি আছে।’

১৬মে সান সিরোতে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে ইতালিয়ান দুই জায়ান্ট। ম্যাচে এক গোল ব্যবধানে হারলেও ফাইনাল নিশ্চিত হবে ইন্টার মিলানের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টার মিলানউয়েফা চ্যাম্পিয়ন্স লিগএসি মিলানজিরুডমার্টিনেজলিড স্পোর্টসসান সিরো
শেয়ারTweetPin

সর্বশেষ

অজিদের হোয়াইটওয়াশ করার অভিযানে বাংলাদেশের অপরিবর্তিত স্কোয়াড

জুন ১২, ২০২৬

১৬ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

জুন ১২, ২০২৬

মোদীর জন্য পূজা দিতে যোধপুর ছুটে গেলেন কঙ্গনা!

জুন ১২, ২০২৬

ঠাকুরগাঁওয়ে প্রথম আসলেন চীনা রাষ্ট্রদূত: কী নিয়ে আলোচনা হলো!

জুন ১২, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন উইলিয়ামসন

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT