ফুটবল

বেনফিকাকে বিদায় করে সেমিতে এসি মিলানের সামনে ইন্টার মিলান

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

এসি মিলান খেলোয়াড় গোল উদযাপন করছে, বেনফিকাকে বিদায় করে সেমিতে উঠছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এসি মিলানের খেলোয়াড় গোল উদযাপন করছে, ফুটবল ম্যাচের দৃশ্য, দর্শকরা স্টেডিয়ামে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সান সিরোতে জমজমাট লড়াই হয়েছিল স্বাগতিক ইন্টার মিলান ও বেনফিকার। ৩-৩ গোল সমতায় ম্যাচ শেষ হলেও হাসিটা ছিল ইতালিয়ান জায়ান্টদের। পর্তুগালে প্রথম লেগে বেনফিকাকে ২-০ ব্যবধানে হারিয়েছিল ইন্টার। আর তাতে ভর করেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে সিরি-আ’র ক্লাবটি।

ঘরের মাঠে ইন্টারের গোল তিনটি করেছেন বারেল্লা, মার্টিনেজ ও কোরেয়া। বেনফিকার গোল তিনটি করেছেন ফ্রেডরিক অরনেস, এন্তোনিও সিলভা ও মূসা। দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে সেমি নিশ্চিত করে স্বদেশি ক্লাব এসি মিলানের মুখোমুখি হবে ইন্টার মিলান। আগামী ১০ মে প্রথম লেগের লড়াইয়ে মুখোমুখি হবে দুই ইতালিয়ান জায়ান্ট দল।

ফিরতি লেগে ইন্টার মিলানকে ভালোই নাচিয়েছিল বেনফিকা। স্বাগতিকদের উপর শুরু থেকেই চড়াও হয় পর্তুগিজ ক্লাবটি। বল দখলেও ছিল আধিপত্য। কয়েকবার ইন্টার গোল মুখে আক্রমণ করেও মেলেনি গোলের দেখা। তবে ১৪ মিনিটেই এগিয়ে যায় ইতালিয়ান জায়ান্টরা। লাউতারো মার্টিনেজের পাস থেকে গোল আদায় করেন বারেল্লা।

লিড বেশি সময় ধরে রাখতে পারেনি ইন্টার। ৩৮ মিনিটে বেনফিকাকে সমতায় ফেরান অরনেস। রাফার পাস থেকে ইন্টার রক্ষণ পরাস্ত করেন নরওয়ে মিডফিল্ডার। এরপর আর কোনো দলই গোল না পাওয়া প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।

দ্বিতীয়ার্ধেও দুই দল ছিল সমানে সমান। ৬৮ মিনিটে এগিয়ে যায় ইন্টার। ডিমার্কোর পাস থেকে গোল আদায় করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। ৭৮ মিনিটে ব্যবধান বাড়ান বদলি হয়ে নামা আরেক আর্জেন্টাইন হুয়াকিন কোরেয়া। এবারও গোল আদায়ে সহায়তা করেছেন ডিমার্কো।

৮৬ মিনিটে ব্যবধান কমান এন্তোনিও সিলভা। এরপর যোগ করা সময়ে বেনফিকাকে সমতায় ফেরান পিটার মূসা। বিদায়ের আগে দ্বিতীয় লেগে ৩-৩ সমতার সান্ত্বনা নিয়ে মাঠ ছাড়ে পর্তুগিজ জায়ান্টরা।

বিষয়:ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগ বেনফিকা মার্টিনেজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…