চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও মেসির জোড়া গোল, মিয়ামির বড় জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৬ পূর্বাহ্ন ২০, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপজয়ীর পায়ের জাদুতে বিরতি নেই। ৩৮ বর্ষী লিওনেল মেসির জোড়া গোলে ফের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে মিয়ামি। নিউইয়র্ক রেডবুলসের মাঠে ৫-১ গোলে জিতেছে মিয়ামি। মেজর লিগ সকারে (এমএলএস) ভালো ছন্দে আছেন মেসি, লুইস সুয়ারেজ, জর্ডি আলবারা।

রোববার সকালে নিউজার্সির স্পোর্টস ইলাস্ট্রেটেড স্টেডিয়ামে লিগে নিজদের ২০তম ম্যাচে বড় জয়ের নায়ক মেসি। প্রথমার্ধের ১৪ মিনিটে রেড বুলস গোল করে এগিয়ে গেলে ম্যাচের হাল ধরেন মেসি-আলবারা। আলবার একটি গোল, মেসি এবং তেলেস্কো সেগোভিয়া দুটি করে গোল পেয়েছেন। রেড বুলসদের একমাত্র গোলটি আসে আলেক্সান্ডার হ্যাকের থেকে।

ম্যাচের প্রথমদিকে ফাউল হয় বেশ কয়েকটি। ফাউল দিয়ে শুরু হওয়া ম্যাচের ১৪ মিনিটে পিছিয়ে পড়ে মেসিবাহিনী। বুলসদের পাওয়া কর্নার থেকে হ্যাকের জোড়াল শট মিয়ামির জালে যায়। ম্যাচে ফিরতে সময় লাগেনি হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যদের। ২৪ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ৪ জনের মাঝে দিয়ে মেসির থ্রুতে আসা বলে আলবার বাঁ-পায়ের শটে প্রথম গোল পায় মিয়ামি। তিন মিনিট পর আলবার অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন সেগোভিয়া। বিরতিতে যাওয়ার মিনিটে ফেদেরিকো রেডোন্ডোর অ্যাসিস্টে ব্যবধান বড় করে সেগোভিয়ার দ্বিতীয় গোল।

দ্বিতীয়ার্ধে ভালো ছন্দে থাকে মাশ্চেরানোর দল। পুরো ম্যাচে বল পজিশন ধরে রাখে। ম্যাচের ৬০ মিনিটে সার্জিও বুস্কেটসের পাসে মেসি প্রথম গোলটি পেলে মিয়ামি আরও ব্যবধান বাড়ায়। তার ১৫ মিনিট পরে বন্ধু সুয়ারেজের পাসে বল প্রতিপক্ষ জালে পাঠান আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি। ঘরের মাঠে মিয়ামির সামনে কোনরকম সুবিধা করতে পারেনি রেডবুলস। লিগে বাকি দলগুলোর চেয়ে ৩ ম্যাচ কম খেলে ৩৮ পয়েন্ট নিয়ে পাঁচে আছে মাশ্চেরানোর দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টার মিয়ামিএমএলএসমেসিরেড বুলসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব আবারও খারিজ

এপ্রিল ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের পোর্তোতে বৈশাখে বণার্ঢ্য আয়োজনে পিঠা উৎসব

এপ্রিল ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে ছেলের হাতে প্রাণ গেল মায়ের

এপ্রিল ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীর ওমান অংশে জাহাজ চলাচলে সুযোগ দিতে পারে ইরান

এপ্রিল ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি, সিরিঞ্জ সংকটে চাপ

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT