চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্টার মিয়ামিতে যাওয়ার ‘সিদ্ধান্ত’ নিয়েছেন মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ণ ০৭, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

বার্সেলোনা নাকি আল হিলাল, কোথায় জাবেন লিওনেল মেসি? বিশ্ব ফুটবলে এটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আল হিলালের সঙ্গে দরদাম করতে আর্জেন্টাইন অধিনায়কের প্রতিনিধিরা করেছিলেন নিষেধ। কাতালান ক্লাবে ফিরতে মহাতারকাকে ঠেলছেন তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো- এমন খবরও বেরিয়েছিল। ৩৫ বর্ষী মহাতারকার বাবা হোর্হে মেসি নিজেই বলেছিলেন, বার্সায় আবারো তার ছেলেকে দেখতে চান। অথচ এখন জানা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে নাকি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মেসি।

স্পেনের ফুটবল সাংবাদিক গুইলেমে বালাগের বরাতে জানানো হয়েছে, মেসি মেজর লিগ সকারের সাউথ ফ্লোরিডা ভিত্তিক ক্লাবে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এদিকে ফরাসি সংবাদমাধ্যম লে’কিপের খবর, ইন্টার মিয়ামি মেসির সঙ্গে চুক্তি সাক্ষরের ব্যাপারে জনমত যাচাইয়ে জরিপ চালায়। সৌদি আরবের ক্লাব আল হিলালের কাছ থেকে বিশ্বকাপজয়ী তারকা আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাওয়ার পর জরিপটি চালানো হয়।

লে’কিপে আরও জানায়, মেসি ও তাঁর স্ত্রী রোকুজ্জো উপসাগরীয় মরুভূমির দেশ সৌদিতে তাদের তিন ছেলেকে নিয়ে বসবাস করতে চান না। এরপরই মেসির আল হিলালের চেয়ে বার্সেলোনায় যাওয়ার সম্ভাবনাই বেশি তৈরি হয়েছিল। তবে কাতালান ক্লাবের আর্থিক পরিস্থিতি অনুকূলে না থাকায় সেই পদক্ষেপ ফলপ্রসূ হবে হওয়ার পরিস্থিতি নেই বলেই আপাততদৃষ্টিতে মনে হচ্ছে।

মেজর লিগ সকারের সম্প্রচার সত্ত্ব রয়েছে অ্যাপল টিভির দখলে। পোশাক স্পনসর হিসেবে রয়েছে অ্যাডিডাস। অ্যাপল মেসির চারটি বিশ্বকাপে খেলার ঘটনাকে তুলে ধরতে চার পর্বের ডকুমেন্টারি তৈরির কাজ করছে। অপরদিকে, অ্যাডিডাস এলএম টেনকে লভ্যাংশ ভাগাভাগির প্রস্তাব দিয়ে তাদের সঙ্গে চুক্তি করতে বলছে।
এসব ঘটনার সঙ্গে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে অনেকেই কাতার বিশ্বকাপজয়ী অধিনায়কের ইন্টার মিয়ামিতে যাওয়ার যোগসূত্র খুঁজছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল হিলালইন্টার মিয়ামিবার্সেলোনামেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT