চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালের আগে ‘চাপে’ আছেন হালান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৫ পূর্বাহ্ণ ১০, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটিতে অভিষেক মৌসুমেই ‘ডাবল’ শিরোপা জয়ের স্বাদ পেয়ে গেছেন আর্লিং হালান্ড। মৌসুমজুড়ে আলো ছড়িয়েছেন গোলমেশিন খ্যাত নরওয়েজিয়ান। চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলে সিটির হয়ে ইতিহাস গড়বেন। প্রথমবার ইউরোপসেরার শিরোপা মঞ্চে দাঁড়াবেন হালান্ড, ম্যানসিটির শিরোপার স্বপ্নপূরণ হলে আশাপূরণ হবে তারও। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে তাই খানিকটা চাপ অনুভব করছেন তারকা ফরোয়ার্ড।

ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে শনিবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ৬৮তম ফাইনাল। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানসিটি ও ইতালিয়ান লিগ সিরি আ’র ইন্টার মিলানের শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

ম্যাচের আগে হালান্ডের কাছে প্রশ্ন যায়, কোনো চাপ অনুভব করছেন কিনা। বলেছেন, ‘যদি এটা স্বীকার না করি, তবে সেটি মিথ্যা হবে। আমি এই ক্লাবে আসার আগে তারা প্রিমিয়ার লিগ জিতেছে। আমাকে ছাড়াই প্রতিটি ট্রফি জিতেছে। এখন ক্লাবটির হয়ে এমন একটি কাজ করতে এসেছি, যা আগে কখনও তারা করতে পারেনি। সেই লক্ষ্যে নিজেকে উজাড় করে দেয়ার চেষ্টা করব।’

২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগে রানার্সআপ হয়েছিল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। চলতি মৌসুমে ইতিমধ্যেই এফএ কাপ ও লিগ শিরোপা জিতেছে গার্দিওলার দল। এবার ‘ট্রেবল’ জয়ের সুযোগ সিটিজেনদের।

যদি শিরোপা জিততে পারে, তাতে প্রথমবার এই প্রতিযোগিতায় সেরা অর্জন হবে সিটিজেনদের। যে কারণে চাপ অনুভব করাটা স্বাভাবিক মনে করছেন হালান্ড। বলেছেন, ‘আমি এখানে আসার আগে তারা পরপর কয়েকবার লিগ জিতেছে। তারা ভালোভাবেই জানে প্রিমিয়ার লিগ কীভাবে জিততে হয়। এখন শুধু চ্যাম্পিয়ন্স লিগ জেতা বাকি। আর আমিও এখানে বিশেষ কারণেই এসেছি।’

২২ বর্ষী হালান্ড এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫২টি গোল করেছেন। যেখানে চ্যাম্পিয়ন্স লিগে আছে ১২টি। এ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি। ইংল্যান্ডে এটি তার রেকর্ড-ব্রেকিং এক মৌসুম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টারইপিএলচ্যাম্পিয়ন্স লিগপ্রিমিয়ার লিগম্যানসিটিলিড স্পোর্টসসিরি আহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT