চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসির শাস্তি পেল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে পারেনি বাংলাদেশ। সাড়ে ৩ ঘণ্টার মধ্যে ৫০ ওভার সম্পন্নের বাধ্যবাধকতা থাকলেও সেই সময় পেরিয়ে যায়। মাঠে অতিরিক্ত সময় অতিবাহিত করায় শাস্তি পেতে হল মেহেদী হাসান মিরাজের দলকে।

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে স্লো ওভার রেটের জন্য বাংলাদেশ দলকে জরিমানা করেছে আইসিসি। সময়ের হিসেব বিবেচনার পর দেখা যায়, মিরাজের নেতৃত্বাধীন দল লক্ষ্যমাত্রা থেকে ২ ওভার পিছিয়ে ছিল।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কোড অব কন্ডাক্টের ধারা ২.২২ অনুযায়ী, প্রতি ওভারের ঘাটতির জন্য ম্যাচ ফির ৫ শতাংশ হারে জরিমানা করা হয়। সে হিসেবে দুই ওভারের জন্য মোট ১০ শতাংশ জরিমানা করা হয়েছে বাংলাদেশ দলকে।

বুধবার আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে শাস্তির বিষয়টি জানিয়েছে। আইসিসি ম্যাচ রেফারি প্যানেলের সদস্য অ্যান্ডি পাইক্রফ্ট এ শাস্তি নিশ্চিত করেন।

ম্যাচ শেষে মাঠে দায়িত্ব পালন করা আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও গাজী সোহেলসহ অফিসিয়ালরা এ অভিযোগ গঠন করেছিলেন। অধিনায়ক মিরাজ দায় স্বীকার করে নেয়ায় কোন আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসিচট্টগ্রামবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসসোহেল
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন করে ইরানের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

এপ্রিল ২২, ২০২৬

মোস্তাফিজদের দলে বিনিয়োগ করলেন মাদ্রিদের বেলিংহ্যাম

এপ্রিল ২২, ২০২৬

আ. লীগ এবং অন্তর্বর্তী সরকার দেশে হামের টিকা আমদানি করেনি: প্রধানমন্ত্রী

এপ্রিল ২২, ২০২৬

বোরো মৌসুমে ১৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার

এপ্রিল ২২, ২০২৬

সুনামগঞ্জে বৃষ্টি হওয়ায় তলিয়ে যাচ্ছে কাঁচা ধান

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT