বাংলাদেশ

জনগণের টাকা ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে রাষ্ট্রপতির নির্দেশ

রাষ্ট্রপতির সাথে বৈঠক করছেন প্রধানমন্ত্রী, দুইজনই আসনে বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতির সাথে বৈঠক করছেন প্রধানমন্ত্রী, উভয় পক্ষই formal পোশাক পরেছেন, বৈঠকের স্থান সুন্দর সাজানো।. Channel i News – চ্যানেল আই নিউজ

জনগণের প্রতিটি টাকার ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশের মহাহিসাবরক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়কে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

রোববার ১৯ নভেম্বর দুপুরে বঙ্গভবনে বাংলাদেশের মহাহিসাবরক্ষক ও নিয়ন্ত্রক মোঃ নুরুল ইসলাম রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশনা দেন।

রাষ্ট্রপ্রধান বলেন, বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তাই সরকারি ব্যয় আগের তুলনায় কয়েক গুণ বেড়েছে। তিনি সরকারি অর্থের যথাপোযুক্ত ব্যবহার নিশ্চিত করতে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করার জোর তাগিদ দেন।

সাক্ষাৎকালে কার্যালয়ের সার্বিক কার্যক্রম এবং অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তি করতে নেওয়া পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান মহাহিসাবরক্ষক ও নিয়ন্ত্রক। তিনি পেনশন ব্যবস্থা সহজীকরণে গৃহীত পদক্ষেপসমূহও রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।

সৌজন্য সাক্ষাৎকালে সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

বিষয়:জনগণ মোঃ সাহাবুদ্দিন রাষ্ট্রপতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…