চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিচালক ও উপপরিচালকবিহীন মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৮ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০২৪
বাংলাদেশ, স্বাস্থ্য
A A

এক সপ্তাহ ধরে পরিচালক ও দুই মাস ধরে উপপরিচালক শূন্য অবস্থায় রয়েছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। এর ফলে ইনস্টিটিউটের একাডেমিক কার্যক্রম স্থবির ও প্রশাসনিক ব্যবস্থা ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে। এছাড়া নিরাপত্তাও হুমকির মুখে পড়েছে প্রতিষ্ঠানটির। 

এর মধ্যে বিভিন্ন দাবিতে প্রতিষ্ঠানটিতে নিয়মিত চলছে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি।

জানা গেছে, গত ২৩ অক্টোবর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অবসরে যাওয়ায় এই পদটি শূন্য রয়েছে। এর আগে সাবেক উপপরিচালককে স্বাস্থ্য মন্ত্রণালয় গত ১ সেপ্টেম্বর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট থেকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালীতে ন্যস্ত করে। শীর্ষ দুইটি প্রশাসনিক পদই শূন্য থাকায় মুখ থুবড়ে পড়েছে হাসপাতালটির প্রশাসনিক কার্যক্রম, ব্যাহত হচ্ছে রোগীর সেবা।

৫ আগস্টের পর থেকেই ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত হাসপাতালটিতে অস্থিরতা ও উত্তেজনা বিরাজ করছে। ৬ আগস্ট জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের বিভিন্ন কক্ষ ভাংচুর এবং ল্যাপটপসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে দুর্বৃত্তরা। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠিত হলেও তদন্ত রিপোর্ট দেয়ার আগেই কমিটির প্রধান তৎকালীন উপপরিচালককে বদলি করা হয়। পরে পদায়িত উপপরিচালক গত ১ সেপ্টেম্বর ওএসডি হন। ১২ সেপ্টেম্বর আগের পরিচালককে সরিয়ে নতুন পরিচালক পদায়ন করা হয়। গত ২৩ অক্টোবর তিনি অবসরে যান।

এর মধ্যে হাসপাতালের চারজন চিকিৎসককে আগের সরকারের আমলের সুবিধাভোগী দাবি করে তাদের বদলির দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা।

অন্যদিকে, ‘বৈষম্য বিরোধী ও কোটা আন্দোলনের সমন্বয়ক’ হিসেবে পরিচয় দানকারী একজন ওএসডি চিকিৎসকের বিরুদ্ধে এবং বহিরাগতমুক্ত হাসপাতালের দাবিতে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা গত চারদিন ধরে হাসপাতালে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন। সব মিলিয়ে ইনস্টিটিউটের প্রশাসনিক, শিক্ষা ও চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

Reneta

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ইনস্টিটিউটের পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালনকারী সহযোগী অধ্যাপক জানান, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে পরিচালক ও উপপরিচালক এর শূন্য পদ পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটপরিচালক ও উপপরিচালকবিহীনমানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
শেয়ারTweetPin

সর্বশেষ

হালান্ড, ভাগ্য বলে এটাকেই

জুলাই ১, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে কখনও হারেনি নরওয়ে

জুলাই ১, ২০২৬

এমবাপের জোড়া গোল, সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স

জুলাই ১, ২০২৬

পদত্যাগ করলন নেদারল্যান্ডস কোচ কোম্যান

জুলাই ১, ২০২৬

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT