চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে আধুনিক ভেন্ডিং মেশিন

দেলোয়ার হোসেনদেলোয়ার হোসেন
১০:৩৬ পূর্বাহ্ণ ২৮, নভেম্বর ২০২৩
শিক্ষা
A A

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক শিক্ষার্থীদের প্রয়োজনীয় খাদ্য এবং কোমলপানীয় সামগ্রী সরবরাহের জন্য আধুনিক ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়।

গতকাল (২৭ নভেম্বর) সোমবার বিকেলে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলে ভেন্ডিং মেশিনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, আধুনিক, শিক্ষার্থীবান্ধব এবং স্মার্ট বিশ্ববিদ্যালয় গঠণের অংশ হিসেবে আজ আবাসিক হলে ভেন্ডিং মেশিন উদ্বোধন করা হয়েছে। এখন থেকে যে কোন সময় শিক্ষার্থীরা খাদ্য ও কোমলপানীয় নির্দিষ্ট অর্থের বিনিময়ে সংগ্রহ করতে পারবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে ডাইনিংয়ে সুলভ মূল্যে খাবার এবং নিরাপদ পানির সরবরাহ নিশ্চিত করেছে। শিক্ষার্থীদের নিরাপদ পানি সরবরাহের জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্লাট নির্মাণ করা হয়েছে। এছাড়া পর্যায়ক্রমে সকল আবাসিক হলে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এবং ভেন্ডিং মেশিন স্থাপন করা হবে।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোঃ রাশেদ তালুকদার, শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান খান, কর অঞ্চল সিলেটের কর কমিশনার সৈয়দ জকির হোসেন।

এই সময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রভোস্ট, ইন্সটিটিউটের পরিচালক, প্রক্টর, রেজিস্ট্রারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফরিদ উদ্দিন আহমেদভেন্ডিং মেশিনশাবিপ্রবিশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হজ শেষে দেশে ফিরেছেন ৬১ হাজারের বেশি বাংলাদেশি হাজি

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বাংলাদেশি শিক্ষাবিদদের বৈঠক

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের উপাচার্যদের প্রতিনিধিদলের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় সফর

জুন ২০, ২০২৬

যুক্তরাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় চালক নিহত, আহত ৮৯

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৬তম, শীর্ষে জাকার্তা

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT