চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্সটাগ্রাম স্টোরিজে এলো ‘কোলাজ’ ফিচার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
ইনস্টাগ্রাম অ্যাপের স্ক্রিনশট, যেখানে ব্যবহারকারী অ্যাকাউন্ট দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সোশ্যাল মিডিয়া জায়ান্ট ইন্সটাগ্রাম তাদের স্টোরিজ ফিচারে যুক্ত করেছে নতুন ‘কোলাজ’ অপশন। এর ফলে ব্যবহারকারীরা এখন স্টোরিজে একাধিক ছবি একসঙ্গে কোলাজ আকারে প্রকাশ করতে পারবেন। প্রায় ২০০ কোটিরও বেশি ব্যবহারকারী-সমৃদ্ধ এই প্ল্যাটফর্মের অন্যতম জনপ্রিয় অংশ স্টোরিজ। তাই এতে নতুন নতুন বৈশিষ্ট্য যোগ করতে ইন্সটাগ্রাম সর্বদা তৎপর।

সোশ্যালমিডিয়াটুডের এক প্রতিবেদন বলা হয়েছে, সম্প্রতি অনেক ব্যবহারকারী ইন্সটাগ্রাম স্টোরিজে ‘কোলাজ’ অপশনটি দেখতে পেয়েছেন। অপশনটিতে ক্লিক করে ডিভাইসের গ্যালারি বা ক্যামেরা রোল থেকে একাধিক ছবি বাছাই করলেই কোলাজ তৈরি হয়ে যাবে।

সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ ম্যাট নাভারা এই ফিচারটি নিজের থ্রেড অ্যাকাউন্টে তুলে ধরেছেন। তিনি বিস্তারিতভাবে দেখিয়েছেন, কীভাবে প্রম্পটের মাধ্যমে সহজেই স্টোরিজে কোলাজ তৈরি করা যায়।

ইন্সটাগ্রামে এর আগেও লেআউট অপশন ব্যবহার করে কোলাজ তৈরির সুবিধা ছিল। তবে এতে সীমাবদ্ধতা ছিল লেআউটের ফরম্যাটে। ব্যবহারকারীকে আগে থেকেই নির্দিষ্ট লেআউট বেছে নিতে হতো। নতুন ফিচারটির বিশেষত্ব হলো, এতে কোলাজ ডিজাইনের ক্ষেত্রে অনেক বেশি স্বাধীনতা রয়েছে। ফলে ব্যবহারকারীরা ইচ্ছামতো ভিজ্যুয়াল ডিজাইন তৈরি করতে পারবেন।

ইন্সটাগ্রাম ২০২২ সালের শেষ দিকে এই ফিচারটি নিয়ে কাজ শুরু করে। এটি জনপ্রিয়তা পায় পিন্টারেস্টের ‘শাফলস’ অ্যাপের সাফল্যের পর। শাফলস ব্যবহারকারীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল এর কোলাজ তৈরির চমৎকার সুবিধার জন্য। মেটা বরাবরের মতোই প্রতিযোগীদের জনপ্রিয় ফিচার নিজেদের প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্সটাগ্রামকোলাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

তীব্র তাপপ্রবাহে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম (সংগৃহীত)।

শেখ হাসিনা কোথায় কি বক্তব্য দিচ্ছে তা প্রসিকিউশনের বিচার্য বিষয় নয়: চিফ প্রসিকিউটর

আগস্ট ৪, ২০২৬

বিরোধী দলের পরামর্শ আমরা গ্রহণ করব: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নবম শ্রেণি পর্যন্ত স্মার্টফোন নিষিদ্ধ করল পর্তুগাল

আগস্ট ৪, ২০২৬

দেশে জাতীয় সাইবার নিরাপত্তা রেটিং কাঠামো চালু, কাজ করবে যেভাবে

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT