কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ

বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের সময় পুলিশ সদস্যরা রাস্তায় অবস্থান করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের সময় পুলিশ সদস্যরা রাস্তায় অবস্থান করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

শনিবার সকাল এগারোটায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পাকুন্দিয়া উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল নিয়ে কর্মসূচি পালনকে কেন্দ্র করে  সৈয়দগঁও চৌরাস্তা এলাকায় সংঘর্ষ শুরু হয়।

বিএনপি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদরে প্রবেশ করতে চাইলে বাধা দেয় পুলিশ। সেসময় পুলিশের সাথে বিএনপি’র নেতাকর্মীদের সংঘর্ষ বেঁধে যায়। বিএনপি নেতা কর্মীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

নেত্রকোনা বারহাট্রায় গোপালপুর বাজারে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে মঞ্চ ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিএনপি দাবি করেছে আওয়ামী লীগের কর্মীরা ওই ঘটনা ঘটিয়েছে।

বিষয়:কিশোরগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…