বর্তমানে কারাগারে থাকা সাংবাদিকদের প্রত্যেকের বিরুদ্ধেই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন অপরাধের অভিযোগ এনেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সোমবার (৪ মে) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সত্যজিৎ রায় চলচ্চিত্র উৎসবের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আমলে গণতান্ত্রিক আন্দোলনের ওপর যে নির্যাতন চালানো হয়েছে, তাতে সহযোগিতার অভিযোগে কিছু সাংবাদিকের বিরুদ্ধে মামলা রয়েছে। তবে অনেক সাংবাদিক স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের চেষ্টা করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
পরে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন।







