সাংবাদিক রুহুল আমিন গাজীর মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক

দুইজন পুরুষের ছবি, একজন বৃদ্ধ ও একজন যুবক, শোক প্রকাশ করছেন, যা শোক ও সমবেদনা প্রকাশের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি, বিশিষ্ট সাংবাদিক রুহুল আমিন গাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) একটি শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, রুহুল আমিন গাজীর মৃত্যুতে বাংলাদেশ একজন গুণী সাংবাদিককে হারালো। তার চলে যাওয়া গণমাধ্যমের জন্য অপূরনীয় ক্ষতি।
উল্লেখ্য, মঙ্গলবার রাত ৯টায় রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুহুল আমিন গাজী ইন্তেকাল করেন। সোমবার থেকে তিনি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।






