চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীর্ঘক্ষণ রোদে রেখে ১ মাসের সন্তানকে হত্যা করলেন ইনফ্লুয়েন্সার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
রাশিয়ান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লিউতি

রাশিয়ান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লিউতি

রোদ খাওয়ানোর নামে নিজের ১ মাসের সন্তানকে হত্যা করলেন একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তিনি তার ১ মাসের সন্তানকে অতিমানবীয় অর্থাৎ ঈশ্বরের মতো ক্ষমতাবান বানানোর জন্যে সূর্যের আলোতে দীর্ঘক্ষণ রেখে দিয়েছিলেন।

এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি আদালতে ছেলেকে হত্যার কথা শিকার করে ৮ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন ম্যাক্সিম লিউতি নামক অভিযুক্ত রাশিয়ান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তিনি তার ছেলেকে শুধুমাত্র সূর্যের আলো খাইয়ে অতিমানবীয় বানাতে চেয়েছিলেন। কিন্তু দুঃখজনকভাবে, শিশুটি অপুষ্টি এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যায় শিশুটি।

কসমস নামক শিশুটিকে বাড়িতেই জন্ম দিয়েছিলেন তার মা ওকসানা। এসময় লিউতি কঠোরভাবে ডায়েট শুরু করেন, নিজের আধ্যাত্মিক শক্তি বাড়ানোর জন্য। তিনি তার স্ত্রীকেও জোর করতে থাকেন, যাতে তার বাচ্চা না খায়। সূর্যের আলো খাইয়ে শিশুটিকে বড় করতে চেয়েছিলেন ওই ব্যক্তি। কিন্তু ওকসানা তার প্রেমিকের কথা শুনতেন না। গোপনে শিশুকে বুকের দুধ খাওয়াতেন।

পরে লিউতি শিশুর উপর দৈবিক শক্তি পরীক্ষা করার জন্যে সূর্যের আলোতে রাখতে শুরু করেন। ছেলেকে অতি শক্তিশালী বানানোর জন্যে তাকে অতিরিক্ত ঠান্ডা পানিতে গোসল করাতে শুরু করেন। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠছিল লিউতির পরিবারের লোকজনও। তবে তার দাপটে কিছু করতে পারতেন না কেউ। কিন্তু শেষ পর্যন্ত ছেলেকে বাঁচাতে পারলেন লিউতি ওসকানা। সূর্যের প্রখর রোদে তপ্ত হয়ে মারা যায় কসমস।

দিনের পর দিন না খেতে পেয়ে কসমস এতটাই অপুষ্টিতে ভুগছিল। যে গত বছরের ৮ মার্চ হাসপাতালে পৌঁছানোর আগেই সে মারা যায়। চিকিৎসকরা সাড়ে ৩ পাউন্ডের শিশুটিকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পরেই লিউতিকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে নিজের দোষ শিকার করার পর তাকে ৮ বছরের সশ্রম কারাদন্ড এবং ৯০০ পাউন্ড জরিমানা দেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনফ্লুয়েন্সারসন্তানকে হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT