চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্য প্রতিষ্ঠানের সিস্টেমে এআই মডেলের অনুপ্রবেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৪ পূর্বাহ্ণ ০৬, আগস্ট ২০২৬
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মেটা জানিয়েছে, নিরাপত্তা মূল্যায়নের সময় তাদের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ইন্টারনেটে সংযুক্ত হয়ে অন্য একটি প্রতিষ্ঠানের সিস্টেমে অননুমোদিতভাবে প্রবেশ করতে সক্ষম হয়েছিল।

বৃহস্পতিবার (৬ আগস্ট) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

ফেসবুকের মালিক প্রতিষ্ঠানটির দাবি, একটি ‘ত্রুটিপূর্ণ কনফিগারেশন’-এর কারণে এ ঘটনা ঘটেছে। মেটার একজন মুখপাত্র জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং এটি পূর্বে অন্যান্য এআই প্রতিষ্ঠানের পরীক্ষায় দেখা দেওয়া একই ধরনের সমস্যার সঙ্গে মিল রয়েছে।

মেটা জানায়, স্বাধীন নিরাপত্তা মূল্যায়নকারী প্রতিষ্ঠান ইরেগুলার এ পরীক্ষাটি পরিচালনা করেছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, এটি সেই একই ধরনের মূল্যায়ন-পরিবেশগত ত্রুটি, যার কথা সম্প্রতি অ্যানথ্রোপিকও প্রকাশ করেছিল। ঘটনাটি এমন সময়ে সামনে এলো, যখন গত দুই সপ্তাহে ওপেনএআই ও অ্যানথ্রোপিকও জানিয়েছে, পরীক্ষামূলক পরিবেশে তাদের কিছু এআই মডেল ইন্টারনেটে প্রবেশ করে বিভিন্ন প্রতিষ্ঠানের সিস্টেমে অননুমোদিতভাবে প্রবেশের চেষ্টা করেছে।

ওপেনএআই জানিয়েছে, তাদের কিছু এআই এজেন্ট পরীক্ষার সময় হাগিং ফেস সহ কয়েকটি উন্মুক্ত অনলাইন সেবায় আক্রমণের চেষ্টা চালায়। পরে অ্যানথ্রোপিকও জানায়, একই ধরনের কনফিগারেশন সমস্যার কারণে তাদের ক্লড মডেলও কয়েকটি প্রতিষ্ঠানের সিস্টেমে প্রবেশ করতে সক্ষম হয়েছিল।

এদিকে যুক্তরাজ্যের এআই সিকিউরিটি ইনস্টিটিউট সম্প্রতি এক মূল্যায়নে জানিয়েছে, কিছু পরীক্ষামূলক এআই মডেল ভুয়া মানব পরিচয় ব্যবহার করে সাইবার আক্রমণ চালানোর চেষ্টা করেছে। তবে অ্যানথ্রোপিক ও ওপেনএআই উভয়ই বলেছে, এসব মূল্যায়ন তাদের সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত উৎপাদন সংস্করণের আচরণের প্রতিনিধিত্ব করে না।

Reneta

মেটা জানিয়েছে, তদন্ত শেষ হলে ঘটনাটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টারনেট সংযুক্তএআইকৃত্রিম বুদ্ধিমত্তাত্রুটিপূর্ণ কনফিগারেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অন্য প্রতিষ্ঠানের সিস্টেমে এআই মডেলের অনুপ্রবেশ

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬

বাংলাদেশের পোলট্রি মাংসে নিরাপদ সীমার চেয়ে বেশি অ্যান্টিমাইক্রোবিয়াল

আগস্ট ৬, ২০২৬

দক্ষিণ এশিয়ার অন্যতম স্থিতিশীল মুদ্রা ‘টাকা’

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT