চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের আহ্বান জানালেন শিল্প উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, অর্থনীতি
A A
শিল্প উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশগ্রহণকারী ব্যক্তিরা আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান কানাডাকে বাংলাদেশে বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার ঢাকায় শিল্প উপদেষ্টা তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত কানাডার চার্জ দ্য’ অ্যাফেয়ার্স এইচ.ই ডেব্রা বয়েস সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, বাংলাদেশে রয়েছে বিশাল অভ্যন্তরীণ বাজার, বিনিয়োগ ও শিল্প-বান্ধব নীতি, পরিকল্পনা ও পরিবেশ। ফলে, বাংলাদেশে স্থানীয় এবং বৈদেশিক বিনিয়োগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ এবং কানাডার মধ্যে ১২ জুলাই ১৯৯০ সালে বিনিয়োগ বীমা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তিনি বাংলাদেশ এবং কানাডার মধ্যে ‘বিনিয়োগের প্রচার ও সুরক্ষার চুক্তি’ শীর্ষক খসড়া চুক্তিটি যৌথ কারিগরি কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে স্বাক্ষরের আহ্বান জানান।

শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা কানাডাকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, চামড়া, চিনি, জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ এবং সিমেন্ট শিল্পে বড় বিনিয়োগের আহ্বান জানান। তিনি ভোলায় গ্যাসভিত্তিক সার কারখানা স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করেন।

কানাডার চার্জ দ্য’ অ্যাফেয়ার্স বলেন, কানাডিয়ান বিনিয়োগকারীগণ বাংলাদেশে বৃহৎ বিনিয়োগে আগ্রহী। এজন্য প্রধান প্রধান বিনিয়োগের ক্ষেত্রগুলো চিহ্নিত করা হচ্ছে। যত দ্রুত সম্ভব বাংলাদেশ ও কানাডার মধ্যকার বিদ্যমান চুক্তিটি হালনাগাদ করা প্রয়োজন। এজন্য বাংলাদেশ ও কানাডার সমন্বয়ে যৌথদল গঠনের মাধ্যমে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

এসময় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সলিম উল্লাহ-সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদিলুর রহমান খানশিল্প উপদেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT