কক্সবাজার

মাতারবাড়িতে কয়লা নিয়ে ইন্দোনেশিয়ার জাহাজ

ইন্দোনেশিয়ার জাহাজ 'থাউজ্যান্ড স্প্রিং' মাতারবাড়িতে কয়লা নিয়ে আসছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মাতারবাড়িতে কয়লা নিয়ে ইন্দোনেশিয়ার জাহাজ ‘থাউজ্যান্ড স্প্রিং’ বন্দরে docked।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের মাতারবাড়িতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ৬৫ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে ভিড়েছে ইন্দোনেশিয়া থেকে আসা একটি জাহাজ। এ নিয়ে বিদ্যুৎকেন্দ্রটির জন্য কয়লাবাহী ১১ টি জাহাজ এলো।

রোববার (১২ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের পরিচালক আবুল কালাম আজাদ।

এর আগে গত ২৬ অক্টোবর ইন্দোনেশিয়া থেকে সাড়ে ৬৩ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে সর্বশেষ জাহাজটি এসেছিল।

বিদ্যুৎকেন্দ্রটির জন্য কয়লাবাহী প্রথম জাহাজটি এসেছিল গত ২৫ এপ্রিল।

আবুল কালাম আজাদ জানান, গত ১ নভেম্বর ইন্দোনেশিয়ার একটি সমুদ্র বন্দর থেকে ৬৫ হাজার মেট্রিক টন কয়লাবাহী একটি জাহাজ মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রটির উদ্দ্যেশে রওনা দেয়। জাহাজটি শনিবার রাতে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন সাগরে পৌঁছায়। রোববার দুপুরে জাহাজটি বিদ্যুৎকেন্দ্রের জেটিঘাটে ভিড়ে। দুপুরের পর জাহাজটি থেকে কয়লা বিদ্যুৎকেন্দ্রে নামানো হয়। সব কয়লা নামাতে প্রায় সপ্তাহ খানেক সময় লাগতে পারে।

তিনি আরো জানান, আগে থেকে বিদ্যুৎকেন্দ্রে ২ লাখ মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে। মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি ইউনিট রয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরীক্ষণমূলক চালু হওয়া প্রথম ইউনিটটির বাণিজ্যিকভাবে উৎপাদনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এখন থেকে প্রথম ইউনিটটিতে নিয়মিতভাবে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে, যা জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

কোন ধরণের ত্রুটি দেখা না দিলে চালু হওয়া প্রথম ইউনিটটিতে দৈনিক ৫ হাজার মেট্রিক টন কয়লার চাহিদা রয়েছে। আর ত্রুটি দেখা দিলে উৎপাদনে কাঁচামালের চাহিদা কিছুটা বাড়ে। এতে কয়লার চাহিদা ৫০০ থেকে ১০০০ মেট্রিক টন পর্যন্ত বাড়ে।’

আবু কালাম আজাদ আরও জানান , নতুন করে আসা ৬৫ হাজার মেট্রিক টনসহ বিদ্যুৎকেন্দ্রটিতে মজুদ থাকা কয়লার পরিমান ২ লাখ ৬৫ মেট্রিক টন। এতে দৈনিক গড়ে ৫ হাজার মেট্রিক টনের চাহিদা হিসাবে ৫৩ দিনের বিদ্যুৎ উৎপাদনের কাঁচামালের যোগান দেওয়া সম্ভব হবে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…