চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গিলকে ফিরিয়ে এশিয়া কাপের দল ভারতের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংযুক্ত আরব আমিরাতে গড়াতে চলা এশিয়া কাপ টি-টুয়েন্টির দল দিয়েছে আয়োজক ভারত। একবছর পর টি-টুয়েন্টিতে ফেরানো হয়েছে শুভমন গিলকে। সহ-অধিনায়ক অক্ষর প্যাটেলের জায়গায় সূর্যকুমার যাদবের ডেপুটির দায়িত্বও সামলাবেন তিনি।

মঙ্গলবার এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বিসিসিআই। রিজার্ভে রেখেছে ৫ জনকে।

জানুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের পর কোন টি-টুয়েন্টি খেলেনি ভারত। এশিয়া কাপের আগে তাদের কোন টি-টুয়েন্টি ম্যাচও নেই। আইপিএলের সবশেষ আসর মূল্যায়ন করে সাজানো হয়েছে দল।

আসরে ‘এ’ গ্রুপে আছে ভারত। সঙ্গী পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এবং ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে দলটি। দুটি ম্যাচই গড়াবে দুবাইতে। গ্রুপপর্বের তৃতীয় ও শেষ ম্যাচে আবুধাবিতে ওমানের বিপক্ষে খেলবে ভারত।

ভারত দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল, হার্দিক পান্ডিয়া, আর্শদীপ সিং, অভিষেক শর্মা, তিলক ভার্মা, শিভাম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, জাসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, হর্ষিত রানা, রিংকু সিং ও সাঞ্জু স্যামসন।

রিজার্ভ: প্রসিধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুভ জুরেল ও যশ্বী জয়সওয়াল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপভারতলিড স্পোর্টসশুভমন গিলসূর্যকুমার যাদব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

এমপি নজরুল ইসলামকে শ্যামনগরে অবাঞ্চিত ঘোষণা

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লি বিক্ষোভে পুলিশি লাঠিচার্জ, জরুরি শুনানি প্রত্যাখ্যান সুপ্রিম কোর্টের

জুলাই ২২, ২০২৬

নেতানিয়াহুকে গ্রেপ্তারের ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই: মামদানি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বে হাম সংক্রমণে শীর্ষে বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জুলাই ২২, ২০২৬

এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আবেদন

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT