চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮ মাস কারাভোগ শেষে সীমান্ত দিয়ে ভারতে ফিরলেন ভারতীয় নারী

রাজীব হাসান কচিরাজীব হাসান কচি
৪:১৫ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২৬
- সেমি লিড, চুয়াডাঙ্গা, জনপদ
A A

৮ মাস কারাভোগ শেষে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে নিজ দেশে ফিরে গেলেন ভারতীয় যুবতী ফাল্গুনী রায় (২৯)। ভারতে ফেরত যাওয়া ফাল্গুনী রায় ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার আর শিংড়ী টেংরা কলোনি গ্রামের মৃত বিশ্বনাথ রায়ের মেয়ে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার (৮ মার্চ) বেলা সাড়ে ১০টায় চুয়াডাঙ্গার জয় নগর সীমান্তের শূন্যরেখায় উভয় দেশের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে তাকে হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবির দর্শনা সুবেদার এনামুল হক এবং বিএসএফের গেদে আইসি অ্যাসিস্ট্যান্ট কমান্ডার রাজেশ কুমার সিং।

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের উপ-পরিদর্শক (এসআই) তুহিন জানান, ওই যুবতী ২০২৫ সালের ৩০ জুন কোনো বৈধ কাগজপত্র ছাড়াই ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করে মহেশপুর থানায় হস্তান্তর করে।

পরে দুটি মামলায় বিভিন্ন মেয়াদে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলা কারাগারে মোট ৮ মাস সাজা ভোগ করেন তিনি। সাজা শেষে দর্শনার জয় নগর সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতে ফেরত পাঠানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কারাভোগচুয়াডাঙ্গাদর্শনা ইমিগ্রেশন চেকপোস্টবিএসএফবিজিবিভারতীয় যুবতী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তহবিল বাড়ানোর উদ্যোগ: কৃষিমন্ত্রী

মে ২, ২০২৬
বিয়ে

বিয়ের আগে নিজেকে জিজ্ঞেস করুন এই ‘৫ প্রশ্ন’

মে ২, ২০২৬

দর্শকের মন জয় করা সেই ধারাবাহিক শেষ হচ্ছে শুক্রবার!

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে অনুষ্ঠিত হলো ওয়ালটন গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট-২০২৬

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

অপপ্রচার-মিথ্যা কখনোই ভালো হতে পারে না: মির্জা ফখরুল

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT