পৃথিবীর স্বর্গরাজ্য কাশ্মীরে কে না যেতে চায়।কিন্তু সে স্বর্গরাজ্য কাশ্মীর আজ রক্তাক্ত। কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এলাকায় ২২ এপ্রিল সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে ২৬ জন। আহত হয়েছে অন্তত ১৭ জন। বন্দুকধারীরা হামলা চালানোর সময় নারী-পুরুষদের আলাদা করে বেছে বেছে পুরুষদের লক্ষ্য করে গুলি করছিল। বেঁচে যাওয়া ব্যক্তিরা বলেছেন, প্রথমে সন্ত্রাসীরা তাদের ধর্ম কী তা জিজ্ঞেস করে এবং তারপরে গুলি করে হত্যা করে। এমনটাই ভয়াবহ মুহূর্তের বর্ণনা দিয়েছেন পর্যটক বাস থেকে নামার পর বেঁচে যাওয়া ব্যক্তিরা।






