অর্থনীতি

ইতিহাসের সর্বনিম্ন দামে ভারতীয় রুপি

বিভিন্ন মূল্যমানের ভারতীয় রুপি নোটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন মূল্যমানের ভারতীয় রুপি নোটের ছবি, যা অর্থনৈতিক পরিস্থিতি ও মুদ্রানীতির প্রতিফলন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মার্কিন ডলারের বিপরীতে ইতিহাসের সর্বনিম্ন দামে নেমেছে ভারতীয় মুদ্রা রুপির মান। অক্টোবরের শুরু থেকে এখন পর্যন্ত রুপি ১ দশমিক ৭৪ শতাংশ দাম হারিয়েছে। 

রয়টার্স জানিয়েছে, আজ বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর প্রতি ডলারের বিনিময়ে পাওয়া যাচ্ছে ৮৫ দশমিক ২৫২৫ রুপি। রুপির ইতিহাসে এটিই সর্বনিম্ন দাম।

ভারতের বৈদেশিক বাণিজ্যের লেনদেন ভারসাম্য স্থির হচ্ছে না। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বেড়েছে ও বন্ডের বিপরীতে অতিরিক্ত মুনাফা পাওয়া যাচ্ছে। এসব কারণে ডলারের বিপরীতে ভারতীয় রুপি তার মূল্যমান হারাচ্ছে।

আইডিএফসি ফার্স্ট ব্যাংকের উপাত্ত অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে নভেম্বর সময়ের মধ্যে ভারতের বাণিজ্য–ঘাটতি গত বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৪ শতাংশ বেড়েছে। পাশাপাশি ভারতে বিনিয়োগ করা বিদেশি অর্থ ও ঋণ প্রত্যাহার করা হয়েছে। চলতি প্রান্তিকে যার পরিমাণ ছিল ১০ দশমিক ৩ বিলিয়ন (১ হাজার ৩০ কোটি) ডলার। এর আগের প্রান্তিকে ভারতে ২০ বিলিয়ন বা ২ হাজার কোটি ডলারের বিনিয়োগ এসেছিল।

বিষয়:ইতিহাস ভারতী ভারতীয় রুপি রুপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…