চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় পুশ ইন বন্ধ করতে হবে: জাগপা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৩ অপরাহ্ণ ০৩, জুলাই ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
জনগণের মধ্যে সচেতনতা ও তথ্য প্রচার কার্যক্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লাসহ সারা দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে ভারত অবৈধভাবে মানুষ ঠেলে দিচ্ছে উল্লেখ করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান বলেছেন, অন্তর্বর্তী সরকারকে জোরালো ভূমিকা পালন করতে হবে, ভারতীয় পুশ ইন বন্ধ করতে হবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) কুমিল্লা শাসনগাছা এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং অগাস্ট মাসের ৬ তারিখ ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তার অংশ হিসেবে মাসব্যাপী কর্মসূচির তৃতীয় দিন আজ কুমিল্লা শাসনগাছা এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করে দলটি।

Banglabid

গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে পথসভায় জাগপা সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনামুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য হিন্দুস্তান ঠেলে দেওয়া মানুষের মধ্যে চক্রান্ত করে সন্ত্রাসী পাঠাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। অন্তর্বর্তী সরকারকে জোরালো ভূমিকা পালন করতে হবে, ভারতীয় পুশ ইন বন্ধ করতে হবে।

জাগপা নেতৃবৃন্দ বলেন, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও দোসরদের বিচার করতে হবে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। আগামী ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও করে আমরা হিন্দুস্তানকে জানিয়ে দিব, নতুন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চলবে না।

পথসভায় আরও বক্তব্য রাখেন জাগপা ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ফারুকী, কুমিল্লা জেলা সভাপতি মো. সাইফুল ইসলাম, সহ-সভাপতি ইমদাদুল হক ইভান, সাংগঠনিক সম্পাদক মো. হাসিব, দেবিদ্বার উপজেলা সভাপতি রমজান আহমেদ জীবন, মুরাদনগর উপজেলা সভাপতি মো. সাকিব হাসান, হোমনা উপজেলা সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাগপাজাতীয় গণতান্ত্রিক পার্টিভারতীয় পুশ ইন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

অপারেশন টাকা: পর্তুগালে পুলিশের হাতে ২ বাংলাদেশি গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রামে বড় প্রকল্প কেন অসফল?

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

আগস্ট ৯, ২০২৬

জার্সি খুলে শোকার্ত মেসিকে গোল উৎসর্গ ডে পলের

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে তবুও কেন প্রার্থী দেবে জামায়াত?

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT