চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন নরেন্দ্র মোদি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৮ পূর্বাহ্ণ ২১, জুন ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গতকাল মঙ্গলবার ২০ জুন রাত সাড়ে দশটায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করেন নরেন্দ্র মোদি। যুক্তরাষ্ট্রে এটিই তার প্রথম রাষ্ট্রীয় সফর। আজ বুধবার জাতিসংঘ সদর দফতরে আন্তর্জাতিক যোগ ব্যয়াম দিবস উদযাপনে নেতৃত্ব দেবেন তিনি।

নরেন্দ্র মোদি নিউইয়র্কে পৌঁছানোর পর বিমানবন্দরে প্রবাসী ভারতীয়রা ভিড় করে ‘মোদি-মোদি’ ধ্বনিতে তাকে স্বাগত জানান। সে সময় মোদির সঙ্গে সেলফি তুলতে এবং অটোগ্রাফ নিতে উপচে পড়ে ভিড়। নিউইয়র্কে পৌঁছে প্রবাসী ভারতীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।  শুভেচ্ছা বিনিময় শেষে প্রখ্যাত পরিসংখ্যানবিদ অধ্যাপক নাসিম তালেবের সাথে দেখা করেন ভারতের প্রধানমন্ত্রী। এরপর শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক রবার্ট থারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

এরপর আজ তার ঐতিহাসিক তিন দিনের রাষ্ট্রীয় সফরের শুরুতে নরেন্দ্র মোদি টেসলার সিইও এবং টুইটারের মালিক ইলন মাস্কের সাথে দেখা করেন। নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর ইলন মাস্ক বলেছেন, “আমি মোদির ভক্ত।” এছাড়াও নোবেল বিজয়ী রাউল রোমারের সাথে ভারতের ডিজিটাল যাত্রা নিয়ে আলোচনা এবং মার্কিন জ্যোতির্পদার্থবিজ্ঞানী নীল ডিগ্র্যাস টাইসনের সঙ্গে মতবিনিময় করেন ভারতের প্রধানমন্ত্রী মোদি।

আজ সফরের প্রথম দিনে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠকের পাশাপাশি আন্তর্জাতিক যোগ ব্যয়াম দিবস উপলক্ষে জাতিসংঘে একটি বিশেষ অনুষ্ঠান পরিচালনা করবেন নরেন্দ্র মোদি। এছাড়াও আজ বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ওভাল অফিসের বৈঠকের পর কংগ্রেসের যৌথ সভায় ভাষণ দেবেন। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনের আয়োজনে হোয়াইট হাউসে বিশেষ নৈশভোজে যোগ দেবেন তিনি।

আগামীকাল ২২ জুন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের আয়োজনে স্টেট ডিপার্টমেন্টের মধ্যাহ্নভোজে সম্মানিত করা হবে নরেন্দ্র মোদিকে।

Reneta

সবমিলিয়ে নরেন্দ্র মোদির এবারের যুক্তরাষ্ট্র সফর উপমহাদেশের রাজনৈতিক সমীকরণে মাইলফলক হয়ে থাকতে পারে এমন ইঙ্গিত দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, যুক্তরাষ্ট্র ভারতের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তুলে এশিয়ার ক্ষমতার লড়াইয়ে নতুন মেরুকরণ আনতে চাইছে, যা চীনের একক কর্তৃত্বকে চাপের মুখে ফেলবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইলন মাস্কনরেন্দ্র মোদিনিউইয়র্কযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে হামে মোট মৃত্যু অর্ধশত, নতুন ভর্তি আরও ১৯

জুন ১৩, ২০২৬

কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

জুন ১৩, ২০২৬

শেরপুরে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

জুন ১৩, ২০২৬

নেপালে বাংলাদেশ দূতাবাসের ‘ম্যাঙ্গো ডিপ্লোমেসি’

জুন ১৩, ২০২৬

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের প্রথম কারো জোড়া গোল, প্যারাগুয়েকে নাচিয়ে জয়

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT