বাংলাদেশ

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানাচ্ছেন, দুই নেতা একত্রে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রীয় অভিনন্দন বার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আমি বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। একজন মুক্তিযোদ্ধা হিসেবে দেশের জন্য মোহাম্মদ শাহাবুদ্দিনের অবদান এবং একজন আইনজ্ঞ হিসেবে তার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য অত্যন্ত মূল্যবান।’

তিনি আরও বলেন, “আমাদের দুই দেশের একটি অনন্য দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক দৃঢ় আত্মত্যাগ ভাগাভাগি করার মধ্যে নিহিত। আমরা আমাদের প্রাণবন্ত সাংস্কৃতি এবং জনগণের আন্তসম্পর্ক দ্বারা একে গড়ে তুলেছি।”

নিজেকে বাংলাদেশের একজন ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে মোদি বলেন, ‘আমরা আমাদের উভয় দেশের জনগণের স্বার্থে এই বহুমুখী সম্পর্ককে আরও গভীর করার প্রতিশ্রুতিতে অটল আছি। আমি আত্মবিশ্বাসী যে আপনার দূরদর্শী নেতৃত্বে আমাদের সম্পর্ক শক্তিশালী হয়ে বাড়তে থাকবে।’

এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করেছেন।

বিষয়:অভিনন্দন নরেন্দ্র মোদি বাংলাদেশের রাষ্ট্রপতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…