আন্তর্জাতিক

সন্দেহভাজন ৩ জনের মধ্যে ২ জন পাকিস্তানি: ভারতীয় পুলিশ

তিনজন সন্দেহভাজন ব্যক্তির স্কেচ চিত্র, পাকিস্তানি সন্দেহভাজনদের অন্তর্ভুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন সন্দেহভাজন ব্যক্তির স্কেচ চিত্র, পাকিস্তানি সন্দেহভাজনদের অন্তর্ভুক্ত, বাংলাদেশে তদন্তের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতশাসিত কাশ্মীরের অনন্তনাগ জেলার পুলিশ পহেলগাম হামলার সাথে জড়িত চার বন্দুকধারীর মধ্যে তিনজনের নাম প্রকাশ করে এক নোটিশে জারি করেছে ভারত। সন্দেহভাজন এই তিনজনের মধ্যে দু’জনকে পাকিস্তানি বলে দাবি করেছে নোটিশে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই নোটিশে বলা হয়, তিনজনের মধ্যে দুইজন পাকিস্তানি নাগরিক। বাকি আরেকজন অনন্তনাগের স্থানীয় বাসিন্দা। তবে এই নোটিশে চতুর্থ সন্দেহভাজনের বিষয়ে কোনো তথ্য দেয়া হয়নি।

পুলিশ বলছে, এই তিনজন পাকিস্তানের সশস্ত্র সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য। যদিও এই অভিযোগের বিষয়ে এখনও তাদের কেউ কোনো মন্তব্য করেনি। তবে পাকিস্তান এরই মধ্যে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

এছাড়া হামলায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য কাশ্মীরের ১৫০০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।

সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে তথ্য দেয়ার জন্য পুলিশ ২০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছে। একইসঙ্গে তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে পুলিশ।

বিষয়:কাশ্মীর কাশ্মীরে জঙ্গি হামলা ভারতীয় পুলিশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…