আন্তর্জাতিক

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছে ভারতীয় নৌবাহিনী

বহু জলযান ও একটি বিমান সমুদ্রের উপর চলাচল করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সমুদ্রের উপর বিভিন্ন জলযান ও একটি বিমান চলাচল করছে, যা সামুদ্রিক নিরাপত্তা ও নৌবাহিনীর কার্যক্রমের চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে চার দিনের বৈঠকে বসছেন ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কমান্ডাররা। ধারণা করা হচ্ছে বাংলাদেশের শাসনব্যবস্থার পরিবর্তন এবং চরমপন্থী বা কট্টরপন্থী গোষ্ঠীর ক্রমবর্ধমান প্রভাব এবং নিরাপত্তা উদ্বেগ এই বৈঠকে আলোচনার প্রধান বিষয় হবে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, আগামী (১৭ সেপ্টেম্বর) মঙ্গলবার ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কমান্ডাররা তাদের দেশ এবং এর আশেপাশে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করার জন্য এই বৈঠক করবেন। এই বৈঠকের আলোচনার আরও একটি বিষয় হচ্ছে চীনের ক্রমবর্ধমান তৎপরতা, বিশেষ করে চীনের পাকিস্তানকে সামরিক সহায়তা প্রদান।

আগামী ১৭ সেপ্টেম্বর থেকে দিল্লির নতুন নৌ-সদর দফতরে চার দিনের জন্য বৈঠকটি অনুষ্ঠিত হবে। এই বছরের এপ্রিলে ভারতের অ্যাডমিরাল দীনেশকে ত্রিপাঠি নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তার প্রথম বৈঠক। ইতিমধ্যেই তিনি সব কমান্ডারকে উচ্চ অপারেশনাল প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন।

এর আগে উত্তরপ্রদেশের লক্ষ্ণৌতে নৌবাহিনীর জয়েন্ট কমান্ডারদের এক সম্মেলনে যেকোন অপ্রত্যাশিত পরিস্থিতির বিষয়ে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

বিষয়:ভারতভারতীয় নৌবাহিনী
প্রতিবেদক

common

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…