চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় সংবাদমাধ্যমে খালেদা জিয়ার জানাজা ও দাফনের খবর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
খালেদা জিয়ার জানাজা ও দাফনের দৃশ্য, সমাবেত মানুষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হয়েছে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। বিপুল সংখ্যক জনসাধারণের উপস্থিতিতে তার জানাজা হয়েছে।

রাজধানীর জিয়া উদ্যানে আজ বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল পাঁচটার কিছু আগে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের খবরটি দেশের সংবাদমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও বিশেষভাবে প্রচার করে। পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতের সংবাদমাধ্যমেও গুরুত্বপূর্ণ সংবাদ হিসেবে প্রকাশ করা হয়। অধিকাংশ প্রথম সারির ভারতীয় পত্রিকাগুলোতে লিড নিউজ ও ট্রেন্ডিং নিউজ হিসেবে প্রকাশ করা হয়।

খালেদা জিয়ার জানাজা ও দাফনের ছবি, নেতাকর্মী ও স্বজনরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় জনপ্রিয় সংবাদমাধ্যম এনডিটিভির লিড প্রতিবেদনে বলা হয়, ‘‘বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঢাকায় স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত।’’

এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এনডিটিভির খবরে বলা হয়েছিল, ‘‘খালেদা জিয়া, প্রাক্তন বাংলাদেশ প্রধানমন্ত্রী এবং বিএনপি প্রধান মারা গেছেন ৮০ বছর বয়সে।’’

Reneta

দ্য হিন্দুর লিড শিরোনাম ছিল: ‘‘বিএনপি নেতা খালেদা জিয়ার শেষকৃত্য সম্পন্ন, হাজার হাজার শোকাহত মানুষের আবেগঘন বিদায়।’’

হিন্দুস্তান টাইমসের ট্রেন্ডি ও বিশেষ প্রতিবেদনে লেখা হয়, ‘‘খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দিয়েছেন জয়শঙ্কর, স্বামীর পাশে দাফন করা হলো বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে।’’

টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদনের পাশাপাশি তাদের ফেসবুক পেইজে বেগম খালেদা জিয়ার জানাযা সরাসরি সম্প্রচার করে। এছাড়া তারেক রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সংক্ষিপ্ত সাক্ষাতের কয়েকটি ছবি প্রকাশ করে।

অপরদিকে, দেশটির বাংলাভাষাভাষিদের সবচেয়ে জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজারের শিরোনাম ছিল: ‘‘জনারণ্যের মাঝেই খালেদার শেষকৃত্য! স্বামী মেজর জ়িয়াউরের পাশে সমাধিস্থ করা হল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে।’’

এ ছাড়াও ভারতের প্রায় সব সংবাদমাধ্যমে বেগম খালেদা জিয়ার জানাযা ও দাফনের খবরটি বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াবেগম খালেদা জিয়ার মৃত্যুভারতীয় সংবাদমাধ্যম
শেয়ারTweetPin

সর্বশেষ

সুড়ঙ্গ–দাগি’র পর বড়পর্দায় আবারও নিশো-তমা জুটি

আগস্ট ২, ২০২৬

শ্রীলঙ্কা সিরিজে নেই বুমরাহ, ঝুঁকি নিতে চায় না বিসিসিআই

আগস্ট ২, ২০২৬

হেলাল খান আহ্বায়ক, শিবা সানু সদস্য সচিব, মুখপাত্র জয় চৌধুরী

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষে আহত ১৫

আগস্ট ২, ২০২৬
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএইতে বেনজীরের জামিন বাতিলে আইনি লড়াইয়ে সরকার, ল ফার্ম নিয়োগ

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT