চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৭ মাওবাদী নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৩ অপরাহ্ণ ০৮, জুন ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারতীয় যৌথ বাহিনী মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের ছত্তিশগড়ের নারায়ণপুরে মাওবাদীর সাথে ভারতীয় যৌথ বাহিনীর সংঘর্ষে অন্তত ৭ জন মাওবাদী সদস্য নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত তিন নিরাপত্তাবাহিনীর সদস্য।

শনিবার (৮ জুন) হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়, শুক্রবার নারায়ণপুরে ওরছা এলাকা সংলগ্ন গোবেল গ্রামের জঙ্গলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

দেশটির পুলিশ সূত্রে প্রতিবেদনে বলা হয়, ওরছা এলাকা সংলগ্ন গোবেল গ্রামের জঙ্গলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির যুদ্ধ শুরু হয় মাওবাদীদের। এর আগেও, মাওবাদী দমনের উদ্দেশে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে এই এলাকায়।

Banglabid

বস্তার রেঞ্জের ইনসপেক্টর জেনারেল সুন্দরেজ পি জানান, সকালে নারায়ণপুর, দান্তেওয়াড়া, জগদলপুর এবং কোন্ডাগাঁও পুলিশের একটি যৌথ অভিযান নারায়ণপুর এবং দান্তেওয়াড়া সীমান্ত এলাকায় হয়। গোবেল ও মুগেদি গ্রামের জঙ্গলে তারা মুখোমুখি হয়েছিল এবং সংঘর্ষ সারাদিন চলতে থাকে। এনকাউন্টার থামানোর পর অস্ত্রসহ সাত মাওবাদীর দেহ উদ্ধার হয়। ওই গুলির যুদ্ধে আমাদের ৩ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা চলছে।

পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র, মাওবাদীদের বিষয়ক নানান নথি এবং অন্যান্য মাওবাদী সম্পর্কিত সামগ্রী উদ্ধার করেছে।

পুলিশ জানায়, মৃত মাওবাদীদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনার সাথে, রাজ্যজুড়ে নিরাপত্তা বাহিনীর সাথে পৃথক সংঘর্ষে এই বছর এ পর্যন্ত ১২৫ মাওবাদী নিহত হয়েছে। এর আগে নারায়ণপুর-বীজাপুর সীমান্ত এলাকাজুড়ে গত ২৩ মে জঙ্গলের মধ্যে যৌথ বাহিনীর অভিযান হয়। সেই ঘটনাতেও ৭ মাওবাদীর মৃত্যুর খবর আসে। তারও আগে ১০ মে, ১২ জন মাওবাদীর এনকাউন্টার হয় বীজাপুরে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতমাওবাদী-যৌথ বাহিনী সংঘর্ষমাওবাদীদের সাথে ভারতীয় যৌথ বাহিনীর সংঘর্ষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোববার ৩ ঘণ্টার জন্য রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

পরবর্তী

অনুশীলনে চোট পেয়েছেন রোহিত

পরবর্তী
বাংলাদেশি ক্রিকেটার রোহিত অনুশীলনে চোট পেয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুশীলনে চোট পেয়েছেন রোহিত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শপথ গ্রহণের জন্য আসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানকে ঘিরে থাকছে যেসব প্রস্তুতি

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT