চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ ঢাকা আসছেন ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৮ পূর্বাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ঢাকায় আসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা আজ বৃহস্পতিবার ঢাকায় আসছেন।

তিনি ভারতের সাবেক হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হচ্ছেন। দোরাইস্বামী ইতোমধ্যে ঢাকা ত্যাগ করেছেন। তিনি যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার নিযুক্ত হয়েছেন।

প্রণয় কুমার ভার্মা ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত ছিলেন। হ্যানয় থেকে তিনি আজ ঢাকায় আসছেন। তিনি ভারতের ফরেন সার্ভিসের ১৯৯৪ ব্যাচের একজন কর্মকর্তা। ভার্মা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালক এবং ভারতের পরমাণু কূটনীতির বিভাগেও দায়িত্ব পালন করেছেন।

Banglabid

তিনি হংকং, সানফ্রান্সিসকো, বেইজিং, কাঠমান্ডু এবং ওয়াশিংটন ডিসিতে ভারতের মিশনে বিভিন্ন কূটনৈতিক দায়িত্ব এবং ভার্মা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। ফরেন সার্ভিসে যোগ দেওয়ার আগে তিনি ভারতের স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানি টাটা স্টিলে চাকরি করেছেন।

তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত মিডিলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজে চীনা ভাষা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০১৯ সালের ২৫ জুলাই তিনি ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রণয় কুমার ভার্মা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউক্রেনে রুশ হামলা জাতিসংঘের মূল নীতির নির্লজ্জ লঙ্ঘন: বাইডেন

পরবর্তী

জিপি অ্যাকসেলেরেটর ডেমো ডে’তে নতুন ৬ টি স্টার্টআপ

পরবর্তী
জিপি অ্যাকসেলারেটর ডেমো ডে’তে অংশগ্রহণকারী স্টার্টআপ দল ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জিপি অ্যাকসেলেরেটর ডেমো ডে’তে নতুন ৬ টি স্টার্টআপ

বাংলাদেশের তাকরিম কোরআন পাঠ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী শিশু. Channel i News - চ্যানেল আই নিউজ

কোরআন পাঠ প্রতিযোগিতায় বাংলাদেশের তাকরিম তৃতীয়

সর্বশেষ

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

আগস্ট ১৯, ২০২৬

ইরান যুদ্ধের পর আকাশ-সমুদ্রে ড্রোন, কী এই ‘ফ্যালকন স্ট্রাইক ফোর্স’?

আগস্ট ১৯, ২০২৬

আল্লু অর্জুনের ‘রাকা’য় হলিউড তারকা উইল স্মিথ?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT