জনপদ

ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে সুনামগঞ্জের বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ

সুনামগঞ্জে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করছে ভারতীয় হাইকমিশন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে সুনামগঞ্জের বন্যার্তদের জন্য ত্রাণ বিতরণ কার্যক্রম।. Channel i News – চ্যানেল আই নিউজ

সুনামগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার নীরাজ কুমার জায়সওয়াল বলেছেন, সুনামগঞ্জের মানুষ বড় দুর্যোগ মোকাবেলা করছে, সরকার তাদের পাশে রয়েছে, বেসরকারি সহায়তাও তারা পাচ্ছেন। এখানকার মানুষ পরিশ্রমী, নিশ্চয়ই তারা ঘুরে দাঁড়াবেন।

রোববার দুপুরে সুনামগঞ্জ পৌরসভা কার্যালয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। এসময় সুনামগঞ্জ পৌরসভা মেয়র নাদের বখত উপস্থিত ছিলেন।

পরে ১০০ জন বন্যার্তদের মধ্যে চাল, ডাল, আলু, মুড়ি, স্যালাইন, লবণ, পানি, মোমবাতি, সোয়াবিন তেল ও একশ’ প্যাকেট গুড়  তুলে দেন নীরাজ কুমার জায়সওয়াল। এর আগে একইভাবে ছাতক, দোয়ারাবাজার ও তাহিরপুরের বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন ভারতীয় সহকারী হাইকমিশনার নীরাজ কুমার জায়সওয়াল।

 

বিষয়:ত্রাণ বিতরণ বন্যার্ত সুনামগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…