বাংলাদেশ

ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন আজ

বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তা বসে কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বাংলাদেশি সরকারি কর্মকর্তা অফিসে বসে কাজ করছেন, তিনি চশমা পরেছেন এবং পেন দিয়ে লিখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে (এফওসি) অংশ নিতে আজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে গত শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

ব্রিফিংয়ে তিনি বলেন, ঢাকায় অবস্থানকালে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে পররাষ্ট্র সচিব পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা করবেন। পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এটি বাংলাদেশের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগের অংশ।

বিষয়:ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব ভারতের পররাষ্ট্র সচিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…