ক্রিকেট

সুপার এইট নিশ্চিতে ভারতের দরকার অল্পই

বাংলাদেশ ক্রিকেট দল মাঠে অনুশীলন করছে, অধিনায়ক নেতৃত্বে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে, অধিনায়ক নেতৃত্বে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আয়ারল্যান্ড ও পাকিস্তানকে হারিয়ে বেশ ছন্দে আছে ভারত। তৃতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারাতে পারলে এক ম্যাচ হাতে রেখে সুপার এইট নিশ্চিত হবে। সেই লক্ষ্যে নেমে বিশ্বকাপের সহ-আয়োজক দেশটিকে স্বল্প রানে থামিয়েছে রোহিত শর্মার দল। ভারতের দরকার ১১১ রান।

নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে টসে জিতে যুক্তরাষ্ট্রকে আগে ব্যাটে পাঠায় ভারত। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১১০ রানে থেমেছে স্বাগতিক দলটি।

ভারতের বোলারদের তোপে বেশ বেগ পোহাতে হয়েছে যুক্তরাষ্ট্র ব্যাটারদের। সর্বোচ্চ ২৭ রানের ইনিংস খেলেছেন নিতিশ কুমার। তার ২৩ বলের ইনিংসে ছিল দুটি চার ও একটি ছক্কার মার। দুই ছক্কায় ৩০ বলে ২৪ রান করেছেন স্টিভেন টেইলর। কোরি অ্যান্ডারসন ১২ বলে ১৫ রান করেন।

দুর্দান্ত করেছেন আর্শদীপ সিং। চার ওভারে ৯ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। হার্দিক পান্ডিয়া দুটি এবং অক্ষর প্যাটেল একটি উইকেট নিয়েছেন।

বিষয়:আর্শদীপ টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ ভারত২৪ যুক্তরাষ্ট্র২৪

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…