চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্করাম বিশ্বকাপে অপরাজিত অধিনায়ক, জিতেছেন শিরোপা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ণ ২৯, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালের মঞ্চে সাউথ আফ্রিকা। দেশের জনগণকে আনন্দের নতুন উপলক্ষ এনে দিতে পারায় বেশ খুশি এইডেন মার্করাম। তার চমৎকার নেতৃত্বগুণ ফুটিয়ে তুলছে তার সাফল্যের হার। বিশ্বকাপে যতোগুলো ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন, সবকটিতেই জিতেছে প্রোটিয়ারা।

২০১৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সাউথ আফ্রিকা অপরাজিত চ্যাম্পিয়ন হয়। দলকে জেতানো মার্করাম আগেই বুঝিয়েছিলেন তিনি জাত অধিনায়ক। ক্রিকেট ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে অনূর্ধ্ব-১৯ ও জাতীয় দলের হয়ে বিশ্বকাপের ফাইনালে দেশকে নেতৃত্ব দিতে যাচ্ছেন।

চলতি বিশ্বকাপে এখনো অপরাজিত প্রোটিয়ারা মার্করামের অধিনায়কত্বে ৮ ম্যাচের সবকটিতেই জিতেছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে টেম্বা বাভুমা চোটে পড়ায় দুই ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে মার্করাম, দুটিতেই জয়ের স্বাদ পান। দশ বছর আগে দলকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানোর পথে ৬ ম্যাচের সবকটিতে জয়ের মুখ দেখেন।

সব মিলিয়ে বিশ্বকাপে মোট ১৬টি ম্যাচে নেতৃত্ব দিয়ে মার্করাম সবগুলোতেই জয়ের মুখ দেখেন। সাফল্যের হার শতকরা ১০০ ভাগ।

সাউথ আফ্রিকার ঘরোয়া টি-টুয়েন্টি লিগে টানা দুইবার অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছেন মার্করাম। ২০২৩ ও ২০২৪ সালে সানরাইজার্স ইস্টার্ন কেপ দলের নেতা হিসেবে ট্রফি উঁচিয়ে ধরেন।

বার্বাডোজের ব্রিজটাউনে শনিবার বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা। ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার সেমিফাইনাল খেলে দলটি ৩২ বছরের অপেক্ষার ইতি টেনে আজ শিরোপা নির্ধারণী ম্যাচে নামার অপেক্ষায়। ট্রফিটা মার্করামের হাতে উঠলে বিশ্বকাপে অধিনায়ক হিসেবে তার অপরাজিত থাকার রেকর্ড টিকে রইবে। দলটা চিরন্তন চোকার্স তকমা থেকে মুক্তি পাবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ফাইনালভারত২৪মার্করামলিড স্পোর্টসসাউথ আফ্রিকা২৪
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT