ক্রিকেট

কোহলির মেয়ের প্রশ্ন, সবাই সবাইকে ধরে কাঁদছে কেন?

মা ও শিশু ক্রিকেট খেলোয়াড়ের সঙ্গে হাসিমুখে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি মা ও তার শিশু ক্রিকেট খেলোয়াড়ের সঙ্গে হাসিমুখে ছবি তুলছে, যা বাংলাদেশের ক্রিকেট ও পারিবারিক বন্ধনের প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও টি-টুয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। ম্যাচ শেষে ক্রিকেটাররা আবেগ ধরে রাখতে পারেননি। বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া ও মোহাম্মদ সিরাজ। তাদের চোখে ঝরছিল আনন্দ অশ্রু।

টিভি পর্দায় টিম ইন্ডিয়ার উদযাপন ও আবেগাক্রান্ত হওয়ার স্মরণীয় মুহূর্তগুলোর দেখা মিলেছে। কোহলির স্ত্রী ও বলিউড তারকা আনুশকা শর্মা সেই মুহূর্তে কন্যা ভামিকার একটি মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।

কন্যা ভামিকার কথা টেনে আনুশকা লিখেছেন, ‘আমাদের মেয়ের সবচেয়ে বড় উদ্বেগের বিষয় ছিল সব খেলোয়াড়দের টিভিতে কাঁদতে দেখা। জানতে চাইছিল সবাই জড়িয়ে ধরে কাঁদছে কেন? হ্যাঁ, আমার প্রিয়, তাদের দেড়শ কোটি মানুষ আলিঙ্গন করেছে। কী অসাধারণ এক জয় এবং কী কিংবদন্তিতুল্য এক অর্জন!! চ্যাম্পিয়নদের অভিনন্দন!!’

ফাইনাল শেষের কিছুপর মাঠে মোবাইল ফোনে কোহলিকে ভিডিও কলে কথা বলতে দেখা যায়। এসময় স্ত্রী আনুশকা, মেয়ে ভামিকা ও ছেলে আকায়ের সঙ্গে তিনি কথা বলার সময় উড়ন্ত চুমু দেন।

সাউথ আফ্রিকার বিপক্ষে ৭ রানের রোমাঞ্চকর জয়ে কোহলি রাখেন বড় ভূমিকা। ৫৯ বলে ৭৬ রানের ইনিংস খেলে হন ম্যাচসেরা। পুরস্কার হাতে নেয়ার পর আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক।

বিষয়:আনুশকা কোহলি টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ ফাইনাল বার্বাডোজ ব্রিজটাউন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…