চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষ্কৃতি চাইনি, কাজটা আমি করেছিলাম: দ্রাবিড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৪ পূর্বাহ্ণ ৩০, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল বিজয় উদযাপন করছে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ শুরুর আগে রাহুল দ্রাবিড় বলেছিলেন, এই প্রতিযোগিতাই হবে জাতীয় দলের দায়িত্বে থাকা শেষ অ্যাসাইনমেন্ট। তার জন্য হলেও ভারত বৈশ্বিক ট্রফি জিতুক, এমন ক্যাম্পেইনও চলছিল। ডু ইট ফর দ্রাবিড় নামের সেই ক্যাম্পেইনকে রোহিত-কোহলিরা পূর্ণতা দিলেন। ক্রিকেটার হিসেবে না হলেও কোচ হয়ে দ্রাবিড় পেলেন বিশ্বকাপ জয়ের স্বাদ।

ভারতের টি-টুয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতার পর দ্রাবিড় বলেছেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমি ট্রফি জেতার জন্য যথেষ্ট ভাগ্যবান ছিলাম না। তবে সবসময় আমার সেরাটা দিয়েছি। যাই হোক, এটা খেলার অংশ। আমি আরও অনেক খেলোয়াড়কে চিনি, যারা একটিও ট্রফি জেতেননি।’

২০১৮ সালে তার অধীনেই ভারত জিতেছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। জাতীয় দলের দায়িত্ব নিয়ে সফলতার মুখ দেখলেও বিশ্বকাপ ট্রফিটা অধরাই থাকছিল। বিদায়বেলায় এসে শেষটা গৌরবময় অর্জনে রাঙালেন দ্রাবিড়।

Banglabid

‘আমি ভাগ্যবান। একটা দলের কোচ হওয়ার সুযোগ আমাকে দেয়া হয়েছিল। এই ছেলেরা দল হিসেবে আমার এই ট্রফি জেতা সম্ভব করেছে। এটা দুর্দান্ত এক অনুভূতি। তবে কোনকিছু থেকে নিষ্কৃতি চাইনি। কেবল নিজের কাজটা আমি করেছিলাম।’

ক্রিকেট ক্যারিয়ারে ক্ল্যাসিক ব্যাটিংয়ের জন্য দ্য ওয়াল নামে খ্যাতি পেয়েছিলেন। অবসরের পর কোচ হিসেবে জাত চেনাতে থাকেন। দ্রাবিড় কোচ থাকাকালীন ভারত দুবার খেলেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

ঘরের মাটিতে টানা ৯ ম্যাচ জিতে খেলেছিল ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল। অপ্রতিরোধ্য হয়ে ওঠা দলটি অস্ট্রেলিয়ার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে আশাভঙ্গের বেদনায় পুড়লেও এবার পুনরাবৃত্তি হয়নি। ভারতের হয়ে কোচ হিসেবে নিজের শেষ ম্যাচে এসে দ্রাবিড় জিতলেন বিশ্বকাপ।

Reneta

দ্রাবিড় ২০২১ সালের জুলাইয়ে চার বছরের চুক্তিতে জাতীয় দলের কোচ হন। গতবছর চুক্তির মেয়াদ শেষ হলে বিসিসিআই তা আলোচনা সাপেক্ষে নবায়ন করে। চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে একবছরের জন্য হয়েছিল চুক্তি নবায়ন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪দ্রাবিড়ফাইনালভারত২৪লিড স্পোর্টসসাউথ আফ্রিকা২৪
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মওদুদ পাভেলের হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার

আগস্ট ১০, ২০২৬

তাসকিন জানালেন কোথায় থেকে পাচ্ছেন অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর অনুপ্রেরণা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT