চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে হারল পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫১ পূর্বাহ্ণ ১০, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

লক্ষ্যটা খুব একটা বড় ছিল না পাকিস্তানের সামনে। বোলাররা নিজেদের কাজ আগেই করে দিয়েছেন। তবে ব্যাট হাতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে জয়ের পথেই ছুটছিল তারা। তবে বাধ সাধেন জাসপ্রীত বুমরাহ ও হার্দিক পান্ডিয়ারা। তাদের দাপুটে বোলিংয়ে ৬ রানের পরাজয় দেখেছে বাবর আজমের নেতৃত্বাধীন দল। যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হারের পর ভারতের কাছে পরাজয়, এতে গ্রুপপর্বের বাকী দু’ম্যাচ জিতলেও সুপার এইটের পথ কঠিন হয়ে দাঁড়িয়েছে তাদের।

নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ভারতকে আগে ব্যাটের আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। পাকিস্তান বোলারদের দাপুটে বোলিংয়ে ১ ওভার বাকি থাকতে ১১৯ রানে থামে ভারত। রানতাড়ায় নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৩ রানেই থামে পাকিস্তান।

রানতাড়ায় নেমে ১৫ ওভার শেষে ৪ উইকেটে ৮৩ রান তুলে ফেলেছিল পাকিস্তান। জয়ের জন্য ৩০ বলে ৩৭ রান দরকার ছিল। ইমাদ ওয়াসিম তখন ১০ বলে ৭ রানে এবং শাদাব খান তিন বলে ১ রানে ক্রিজে ছিলেন।

শেষ পাঁচ ওভারে পাকিস্তান সহজ সমীকরণ মেলাতে পারেনি। হার্দিকের করা ১৬তম ওভারে আসে মাত্র ২ রান। রিশভ পান্টের ক্যাচে হার্দিকের করা ১৭তম ড্রেসিংরুমে ফেরেন শাদাব।  পেসার সিরাজ পরের ওভারে ৯ রান খরব করেন। বুমরাহ ১৯তম ওভারে মাত্র দুই রানের বিনিময়ে ইফতিখারের উইকেট তুলে নেন। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় ১৮ রান নিতে পারেনি পাকিস্তান।

বাবর আজম (১৩), উসমান খান (১৩) ও ফখর জামান (১৩) ভালো শুরু করলেও ইনিংস টেনে নিতে ব্যর্থ হন। ওপেনিংয়ে নামা রিজওয়ান একপ্রান্ত আগলে রেখে জয়ের পথে দলকে নিয়ে শেষ করে আসতে ব্যর্থ হয়েছেন। দলীয় ৮০ রানে বুমরাহ’র বলে বোল্ড হয়ে ফিরে যান। ১টি করে চার ও ছক্কায় ৪৪ বলে ৩১ রান করেন।

রিজওয়ান ফেরার পর শাদাব খান, ইফতিখার আহমেদ ও ইমাদ ওয়াসিমও ব্যর্থ হয়ে ফিরে যান। শেষের দিকে নাসিম শাহ ৪ বলে ১০ রান করলেও হার এড়াতে ব্যর্থ হন।

Reneta

ভারতের জাসপ্রীত বুমরাহ ৩টি, হার্দিক পান্ডিয়া দুটি ও অক্ষর প্যাটেল ও আর্শদীপ সিং ১টি করে উইকেট নেন।

এর আগে রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলে তা আর হয়নি। টসের ৪০ মিনিট আগে বৃষ্টি নেমে আসে আকাশজুড়ে। বৃষ্টিতে খেলা পেছানো হয় আধাঘণ্টা। টসের পর ৮টা ৪০ মিনিটে দ্বিতীয় দফায় বৃষ্টি নামে। পরে লড়াই গড়ায় আরও ২০ মিনিট পিছিয়ে ৯টা ২০ মিনিটে। দুই দফা বৃষ্টি বাধা কাটিয়ে খেলা শুরু হলেও বেশিদূর গড়ায়নি।

৯টা ২৪ মিনিটে তৃতীয় দফা বেরসিক বৃষ্টির হানায় ফের থেমে যায় মাঠের লড়াই। ৩৬ মিনিট পর দশটায় আবারও লড়াই গড়ায় মাঠে। তিন দফা মিলিয়ে মোট ৮৬ মিনিট নষ্ট হলেও কোনো ওভার কাটা ছাড়া গড়ায় লড়াই।

তৃতীয় দফায় বৃষ্টির পর খেলা শুরু হলে কোহলির উইকেট হারায় ভারত। ৩ বলে ৪ রান করেন মহাতারকা ব্যাটার। রোহিত ফিরে যান দলীয় ১৯ রানে। ১২ বলে ১৩ রান করেন ভারত অধিনায়ক।

তৃতীয় উইকেটে অক্ষর প্যাটেলকে নিয়ে ৩৭ রান তোলেন রিশভ পান্ট। অষ্টম ওভারে ৫৮ রানে ফিরে যান প্যাটেল। ১৮ বলে ২০ রান করেন এ অলরাউন্ডার। এরপর পান্ট একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে সূর্যকুমার যাদব ও শিভাম দুবে ফিরে যান ব্যর্থ হয়ে। ১৫তম ওভারের প্রথম বলে ৯৬ রানে পান্ট ফিরে যান ৩১ বলে ৪২ রান করে। বাকিদের কেউই আর দাঁড়াতে পারেননি নির্ভার হয়ে। দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগে ফিরেছেন সাজঘরে।

পাকিস্তানের হয়ে হারিস রউফ ও নাসিম শাহ ৩টি করে উইকেট নেন। মোহাম্মদ আমির নেন দুটি এবং শাহিন শাহ আফ্রিদি এক উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নাসিমনিউইয়র্কপাকিস্তান২৪পান্টভারত২৪রউফলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT