ক্রিকেট

নিউইয়র্কে বৃষ্টির হানা, ভারত-পাকিস্তান ম্যাচ শুরুর সময় অনিশ্চিত

বৃষ্টির কারণে নিউইয়র্কের ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ বন্ধ রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কের ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ রয়েছে, দর্শকরা অপেক্ষমাণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অন্যরকম উন্মাদনা। টি-টুয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বের লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে দু’দল। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের আগে মেতে উঠেছে নিউইয়র্ক। সেই উৎসবে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি।

নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়ার সময় মাঠের লড়াই। আটটায় টস গড়ানোর কথা থাকলেও তা হচ্ছে না।

টসের ৪০ মিনিট আগে বৃষ্টি নেমে আসে নিউইয়র্কের আকাশজুড়ে। প্রথমে হালকা থাকলেও স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে অর্থাৎ, টসের ত্রিশ মিনিট আগে মুষলধারে বৃষ্টি নামে নাসাউ কাউন্টিতে। সেই সঙ্গে ঝড়ো বাতাস ও বজ্রপাত রয়েছে।

সবশেষ হালনাগাদ অনুযায়ী, বৃষ্টি কমেছে কিছুটা। তবে টস ও খেলা গড়াতে দেরি হবে।

বিষয়:টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ নিউইয়র্ক পাকিস্তান২৪ ভারত২৪

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…