চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে ১১৯ রানে থামাল পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৭ অপরাহ্ণ ০৯, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তান ক্রিকেট দল ম্যাচে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-পাকিস্তান মহারণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল নিউইয়র্কের আবহাওয়া। তিন দফা বৃষ্টির পর গড়িয়েছে লড়াই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণে বল হাতে দারুন লড়েছে পাকিস্তান। ভারতকে ১১৯ রানে থামিয়েছে।

নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ভারতকে আগে ব্যাটের আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। পাকিস্তান বোলারদের তোপে ১ ওভার বাকি থাকতে ১১৯ রানে থামে ভারত।

বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। টসের ৪০ মিনিট আগে বৃষ্টি নেমে আসে আকাশজুড়ে। সেই বৃষ্টিতে খেলা পেছানো হয় আধাঘণ্টা। টসের পর ৮টা ৪০ মিনিটে দ্বিতীয় দফায় বৃষ্টি নামে। পরে লড়াই গড়ায় আরও ২০ মিনিট পিছিয়ে ৯টা ২০ মিনিটে। দুই দফা বৃষ্টি বাধা কাটিয়ে খেলা শুরু হলেও বেশিদূর গড়ায়নি।

৯টা ২৪ মিনিটে তৃতীয় দফা বেরসিক বৃষ্টির হানায় ফের থেমে যায় মাঠের লড়াই। ৩৬ মিনিট পর দশটায় আবারও লড়াই গড়ায় মাঠে। তিন দফা মিলিয়ে মোট ৮৬ মিনিট নষ্ট হলেও কোনো ওভার কাটা ছাড়া গড়ায় লড়াই।

তৃতীয় দফায় বৃষ্টির পর খেলা শুরু হলে কোহলির উইকেট হারায় ভারত। ৩ বলে ৪ রান করেন মহাতারকা ব্যাটার। রোহিত ফিরে যান দলীয় ১৯ রানে। ১২ বলে ১৩ রান করেন ভারত অধিনায়ক।

তৃতীয় উইকেটে অক্ষর প্যাটেলকে নিয়ে ৩৭ রান তোলেন রিশভ পান্ট। অষ্টম ওভারে ৫৮ রানে ফিরে যান প্যাটেল। ১৮ বলে ২০ রান করেন এ অলরাউন্ডার। এরপর পান্ট একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে সূর্যকুমার যাদব ও শিভাম দুবে ফিরে যান ব্যর্থ হয়ে। ১৫তম ওভারের প্রথম বলে ৯৬ রানে পান্ট ফিরে যান ৩১ বলে ৪২ রান করে। বাকিদের কেউই আর দাঁড়াতে পারেননি নির্ভার হয়ে। দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগে ফিরেছেন সাজঘরে।

পাকিস্তানের হয়ে হারিস রউফ ও নাসিম শাহ ৩টি করে উইকেট নেন। মোহাম্মদ আমির নেন দুটি এবং শাহিন শাহ আফ্রিদি এক উইকেট নেন।

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নাসিমনিউইয়র্কপাকিস্তান২৪পান্টভারত২৪রউফ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘কোহলির জুতোর সমানও নন বাবর’

পরবর্তী

ফ্রেঞ্চ ওপেনে নতুন রাজা আলকারাজ

পরবর্তী
ফ্রেঞ্চ ওপেনে নতুন চ্যাম্পিয়ন আলকারাজের ট্রফি জয়. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রেঞ্চ ওপেনে নতুন রাজা আলকারাজ

ক্রিকেট ম্যাচে ওমানের ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, স্কটিশদের বিপক্ষে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কটিশদের সামনে ওমানের ১৫১ রানের চ্যালেঞ্জ

সর্বশেষ

কেন বিষণ্ণতায় আক্রান্ত হয়ে পড়লেন আলভারেজ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চারিদিকে পানি, কিশোরকে যেভাবে বাঁচাল নেপাল সেনাবাহিনী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভের মধ্যেই পুলিশ সদস্যকে বিএনপি নেতার চড়, এরপর যা ঘটল

আগস্ট ২৯, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তের দুর্যোগে কোন দেশের কত নাগরিক নিখোঁজ?

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শুধু আয় নয়, সঞ্চয়ও কেন জরুরি?

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT