চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির বাধা, আইন কী বলছে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৩ অপরাহ্ণ ০৯, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটাররা মাঠে প্রবেশ করছে, বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে দেরি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-পাকিস্তান মহারণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে নিউইয়র্কের আবহাওয়া। ইতিমধ্যে তিনবার হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। বাধা কাটিয়ে খেলা মাঠে গড়ালেও নিউইয়র্কের আকাশ পরিষ্কার হয়নি। রয়েছে আবারও বৃষ্টি নামার শঙ্কা।

নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। টসের ৪০ মিনিট আগে বৃষ্টি নেমে আসে আকাশজুড়ে। সেই বৃষ্টিতে খেলা পেছানো হয় আধাঘণ্টা।

টসের পর ৮টা ৪০ মিনিটে দ্বিতীয় দফায় বৃষ্টি নামে। পরে লড়াই গড়ায় আরও ২০ মিনিট পিছিয়ে ৯টা ২০ মিনিটে। দুই দফা বৃষ্টি বাধা কাটিয়ে খেলা শুরু হলেও বেশিদূর গড়ায়নি। ৯টা ২৪ মিনিটে তৃতীয় দফা বেরসিক বৃষ্টির হানায় ফের থেমে যায় মাঠের লড়াই। ৩৬ মিনিট পর দশটায় আবারও লড়াই গড়ায় মাঠে। তিন দফা মিলিয়ে মোট ৮৬ মিনিট নষ্ট হলেও কোনো ওভার কাটা ছাড়াই লড়ছে দুদল।

Banglabid

আইসিসির সাধারণ নিয়ম অনুযায়ী ৬০ মিনিট পার হলেই ওভার কাটার কথা। তবে হাই-ভোল্টেজ ম্যাচটির জন্য বিশেষ নিয়ম রেখেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সাধারণ নিয়মের চেয়েও ভারত-পাকিস্তান ম্যাচের জন্য রেখেছে বাড়তি সময়ের স্লট। বাড়তি উন্মাদনা থাকায় ৯০ মিনিট সময় রিজার্ভ রেখেছে আইসিসি।

গ্রুপপর্বের ম্যাচ হওয়ার কারণে কোনো রিজার্ভ ডে নেই। ম্যাচের পরবর্তী সময়ে বৃষ্টির কারণে চার মিনিটের বেশি সময় খেলা থেমে থাকলে ওভার কমাবেন ম্যাচ অফিশিয়াল। ম্যাচের ফলাফলের জন্য অন্তত দুই দলের ৫ ওভার করে মোট ১০ ওভার খেলতে হবে। ভারী বর্ষণে ম্যাচ ভেস্তে গেলে ভাগাভাগি করে নেবে দুদল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নিউইয়র্কপাকিস্তান২৪ভারত২৪
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

অপারেশন টাকা: পর্তুগালে পুলিশের হাতে ২ বাংলাদেশি গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রামে বড় প্রকল্প কেন অসফল?

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

আগস্ট ৯, ২০২৬

জার্সি খুলে শোকার্ত মেসিকে গোল উৎসর্গ ডে পলের

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে তবুও কেন প্রার্থী দেবে জামায়াত?

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT