চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টিতে ভেসে যাওয়ার সম্ভাবনা ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৪ অপরাহ্ণ ২৬, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় টি-টুয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল গড়াবে। ম্যাচে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ভারত। ম্যাচের সময় বৃষ্টি হয়ে ভেস্তে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

ভারত-ইংল্যান্ড ম্যাচের ভেন্যু গায়ানা। পূর্বাভাস বলছে, এ সময়টা অন্ধকার থাকে। জুন সাধারণত দেশটির সবচেয়ে আর্দ্র মাস এবং প্রতিবছর এ মাসে গড় বৃষ্টিপাতের অবস্থা এমন যে, মাসের ৩০ দিনের মধ্যে ২৩ দিন বৃষ্টি হয়।

দ্বিতীয় সেমিফাইনালের সময় অ্যাকুওয়েদারের তথ্যমতে, ৯০ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময় সাড়ে ১০ টায় ম্যাচ শুরুর আগে বৃষ্টিপাতের সম্ভাবনা ৫০ শতাংশ। ম্যাচ শুরুর আধাঘণ্টা পর অর্থাৎ, ১১টায় ওই বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে ৭৫ শতাংশ হবে।

বিবিসির আবহাওয়ার তথ্য বলছে, ২৭ জুন ‘বজ্রবৃষ্টি এবং হালকা বাতাস’ হবে। দুপুরে সেটা বাড়বে এবং সেটা হবে ৭০ শতাংশ।

দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনো রিজার্ভ ডে থাকছে না। পরিবর্তে ম্যাচের জন্য ২৫০ মিনিট অতিরিক্ত বরাদ্দ থাকবে। অতিরিক্ত সময় যোগের কারণ টুর্নামেন্টের সময়সূচি অনুযায়ী দ্বিতীয় সেমিফাইনাল এবং ফাইনালের মধ্যে মাত্র একদিনের ব্যবধান রয়েছে। তাই রিজার্ভ ডে’র জন্য সময় বরাদ্দ রাখা সম্ভব নয়। অবিরাম বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে কী হবে, সেই সংশয়টা থেকেই যাচ্ছে।

বৃষ্টির কারণে সেমিফাইনালে ইংলিশদের আগেও আছে বেদনায় ডুবে যাওয়ার ইতিহাস। সিডনিতে ২০২০ সালে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ মাঠে গড়ায়নি। রিজার্ভ ডে না থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুবিধা পেয়ে ভারতের মেয়েরা ফাইনালের ছাড়পত্র পায়। গ্রুপ রানার্সআপ হওয়ায় ভুক্তভোগী হয় ইংল্যান্ড। এবারও ঘটতে পারে একই!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড২৪গায়ানাটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ভারত২৪লিড স্পোর্টসসিডনি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

জুন ১৫, ২০২৬

সৌদি প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত

জুন ১৫, ২০২৬

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলিয় শিশুকন্যা নিহত

জুন ১৫, ২০২৬
টেকনাফ, ফাইল ছবি

৭ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

জুন ১৫, ২০২৬

স্পেনের ফুটবল অর্কেস্ট্রা দেখতে সবাই উদগ্রীব: হাসানুজ্জামান বাবলু

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT