ক্রিকেট

আফগানদের ফিল্ডিংয়ে পাঠালো ভারত

সুপার এইটের লড়াই

ভারতীয় ক্রিকেটাররা ফিল্ডিং অনুশীলনে, প্রস্তুতি নিচ্ছেন ম্যাচের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি ভারতীয় ক্রিকেটার ফিল্ডিং অনুশীলনে অংশগ্রহণ করছেন, একটি ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ‘গ্রুপ ১’এ নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও আফগানিস্তান। গ্রুপপর্বে দু’দলই দারুণ করেছে। চার ম্যাচের তিনটিতে জিতেছে আফগানবাহিনী। ভারত তিনটি ম্যাচ জিতলেও একটি ম্যাচ ভেস্তে যায় বৃষ্টিতে। সুপার এইটের লড়াইয়ে টসে জিতে আফগানদের ফিল্ডিংয়ে পাঠিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

বার্বাডোজে কেনসিংটন ওভালে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় গড়াচ্ছে লড়াই। দুদলই একটি করে পরিবর্তন এনেছে একাদশে।

স্পিন ইউনিট শক্তিশালী করতে মোহম্মদ সিরাজের পরিবর্তে ভারতের একাদশে এসেছেন কুলদীপ যাদব। অন্যদিকে করিম জানাতের পরিবর্তে আফগানদের একাদশে ‍যুক্ত হয়েছেন হযরতউল্লাহ জাজাই।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), রিশভ পান্ট (উইকেটরক্ষক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, জাসপ্রীত বুমরাহ ও কুলদীপ যাদব।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, হযরতউল্লাহ জাজাই, গুলবাদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান (অধিনায়ক), নূর আহমাদ, নাভিন-উল-হক ও ফজলহক ফারুকী।

বিষয়:‘সুপার-এইট’ আফগানিস্তান২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ ভারত২৪

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…