চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামনের দুই বিশ্বকাপের জন্য নতুন ফরম্যাট অনুমোদন করলো আইসিসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৩ অপরাহ্ণ ১৫, জুলাই ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

আগামী দুই বিশ্বকাপ ক্রিকেটের আসর আরও রোমাঞ্চকর ও প্রতিযোগিতাপূর্ণ করে তুলতে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ওয়ানডে ও টি-টুয়েন্টি বিশ্বকাপের সংস্করণে আনলো বড় পরিবর্তন। এডিনবরায় আইসিসির বার্ষিক সাধারণ সভায় পরিবর্তনের অনুমোদন করেছে সংস্থাটি।

আইসিসির ছেলেদের পরের বিশ্বকাপ ২০২৭ সালে এবং যৌথভাবে আয়োজন করবে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া। এবারের আসরে মোট ১৪ দল অংশ নেবে। তিন রাউন্ডের মাধ্যমে ফাইনালের প্রতিপক্ষ নির্ধারণ হবে। ফাইনাল ও সেমিফাইনাল বাদে বাকি সব রাউন্ড হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে।

ওয়ানডে বিশ্বকাপের প্রথম রাউন্ডে টেবিলের ১২, ১৩ এবং ১৪ নাম্বার দল নিয়ে হবে ‘সুপার সিরিজ’। এ সিরিজে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দল পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে। বাকি দুটি দল বিশ্বকাপ থেকে প্রথম রাউন্ডে বাদ পড়ে যাবে। বাকি ১২ দল নিয়ে শুরু হবে পরের রাউন্ড।

দ্বিতীয় রাউন্ডে মোট ৩০ ম্যাচ হবে, যেখানে ১২ দলকে ৬টি করে দুটি গ্রুপে ভাগ করা হবে। দুই গ্রুপে থাকা ৬টি করে দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সবাই সবার সাথে ম্যাচ খেলবে। এখানে দুই গ্রুপ থেকে টেবিলের সেরা তিনটি করে দল পরের রাউন্ড বা সুপার সেভেন রাউন্ডে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে। বাকি দলের মধ্যে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা একটি দল সুপার সেভেন গ্রুপের সাথে যোগ হবে।

তৃতীয় রাউন্ড বা সুপার সেভেন রাউন্ডে মোট ২১ ম্যাচ হবে। এখানেও রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সবাই সবার সাথে একটি করে ম্যাচ খেলবে। সাত দলের মধ্যে সেরা ৪টি দল সেমিতে খেলার যোগ্যতা অর্জন করবে। সেমির টেবিলে প্রথম দল খেলবে চারে থাকা দলের বিপক্ষে, দুই ও তিনে থাকা দলটি অপর সেমিতে খেলবে। এরপর ফাইনালের প্রতিপক্ষ মিলবে।

টি-টুয়েন্টি বিশ্বকাপের ২০২৮ সালে হতে চলা আসর যৌথভাবে আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আসরে ২০ দল অংশ নেবে। এই আসরে দ্বিতীয় রাউন্ডে আগের চেয়ে বেশি দল খেলার সুযোগ পাবে। এই সংস্করণটি হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। এখানে মোট ৩টি রাউন্ড থাকবে।

Reneta

টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে হবে ৩০টি ম্যাচ। আগে প্রতিটি গ্রুপে ৫টি করে দল থাকলেও এবারের আসরে ৪টি করে দল দিয়ে মোট ৫টি গ্রুপ করা হবে। পাঁচটি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলে সেরা চারটি দল পরের রাউন্ড বা সুপার টেন রাউন্ডে উত্তীর্ণ হবে।

দ্বিতীয় রাউন্ড বা সুপার টেন রাউন্ডে দশ দল নিয়ে দুটি গ্রুপ করা হবে, প্রতিটি গ্রুপে থাকবে ৫টি করে দল। এখানে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সবাই সবার সাথে খেলার সুযোগ পাবে। এখানে মোট ম্যাচ হবে ২০টি। দুটি গ্রুপের সেরা দুটি দল সরাসরি সেমিতে খেলার সুযোগ পাবে।

তৃতীয় রাউন্ড বা এলিমিনেটর রাউন্ডের মাধ্যমে সেমির বাকি দুটি দল নির্ধারণ করা হবে। দুই গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল অপর গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দলের বিপক্ষে এলিমিনেটর ম্যাচ খেলবে। টেবিলের দুইয়ে থাকা দলটি অপর গ্রুপের তিনে থাকা দলটির বিপক্ষে এবং তিনে থাকা দলটি অপর গ্রুপের দুইয়ে থাকা দলের বিপক্ষে ম্যাচ খেলবে। দুই এলিমিনেটর জয়ী দল দুটি সেমির টিকিট পাবে।

২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে পারফরম্যান্সের ভিত্তিতে ২০২৮ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য ১২টি দল কোয়ালিফাই করেছে। দলগুলো হল- আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে।

বাকি ৮ দল গ্লোবাল কোয়ালিফায়ার ১৬টি দলের একটি প্রতিযোগিতার মাধ্যমে নির্ধারণ করা হবে। যারা ২০২৬ বিশ্বকাপে সরাসরি পরের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি তারা গ্লোবাল কোয়ালিফায়ার প্রতিযোগিতায় সরাসরি খেলার সুযোগ পাবে। দলগুলো হল- কানাডা, ইতালি, নামিবিয়া, নেপাল, নেদারল্যান্ডস, ওমান, ইউনাইটেড আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ২০২৬ বিশ্বকাপের বিশেষ পরিস্থিতির কথা বিবেচনা করে স্কটল্যান্ড সরাসরি ‘ইউরোপ রিজিওনাল ফাইনালে’ খেলার সুযোগ পাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াআইসিসিওয়ানডে বিশ্বকাপ ২০২৭জিম্বাবুয়েটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নামিবিয়ানিউজিল্যান্ডবাংলাদেশলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবের কাছে প্রায় ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্রিন কার্ড আবেদনে এক লাখ ডলারের জামানত বিবেচনায় ট্রাম্প প্রশাসন

জুলাই ১৬, ২০২৬

মেসির সাথে তখন কী কথা হয়েছিল বেলিংহ্যামের

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মানুষ যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের প্রতি ইতিবাচক

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT