চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সূর্যকুমারের ফিফটিতে আফগানদের সামনে ১৮২ রানের চ্যালেঞ্জ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৪ অপরাহ্ণ ২০, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

রশিদ খানের দাপুটে বোলিংয়ে শুরুর দিকে ভারত কিছুটা দেখে শুনে খেলেছিল। পঞ্চম উইকেট জুটিতে আফগান বোলারদের তুলোধুনো করেছেন সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া। টি-টুয়েন্টির বিশ্বসেরা ব্যাটারের দুরন্ত ফিফটিতে আফগানিস্তানের সামনে ১৮২ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে রোহিত শর্মার দল।

ব্রিজটাউনের কেনসিংটন ওভালে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় ভারত। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৮১ রান তোলে দলটি।

ব্যাটে নেমে শুরুটা মন্থর হয় ভারতের। নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ২.৫ ওভারে দলীয় ১১ রানে রোহিতকে ফেরান ফজলহক ফারুকী। ১৩ বলে ৮ রান করেন।

পান্টকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৪৩ রানের জুটি গড়েন কোহলি। সপ্তম ওভারের শেষ বলে পান্ট ফিরে যান ১১ বলে ২০ রান করে। তার ইনিংসে ছিল ৪টি চারের মার।

গ্রুপপর্বে রান না পাওয়া কোহলি এই ম্যাচে রান পেয়েছেন। তবে ইনিংস লম্বা করতে ব্যর্থ হন। ৮.৩ ওভারে দলীয় ৬২ রানে রশিদ খানের শিকার হন। এক ছক্কায় ২৪ বলে ২৪ রান করেন।

১০.৫ ওভারে রশিদ খানের তৃতীয় শিকার হন শিভম দুবে। এক ছক্কায় ৭ বলে ১০ রান করেন।

Reneta

পরে পঞ্চম উইকেট জুটিতে ঝড় তোলেন হার্দিক ও সূর্যকুমার। ১৭তমও ওভারের শেষ বলে সূর্যকুমার ফিরে যান ফারুকীর দ্বিতীয় শিকার হয়ে। ৫টি চার ও ৩ ছক্কায় ২৮ বলে ৫৩ রান করেন। ২৪ বলে ৩২ রান করেন পান্ডিয়া। শেষের দিকে ৬ বলে ১২ রান করেন অক্ষর প্যাটেল।

আফগানদের হয়ে রশিদ খান ও ফজলহক ফারুকী তিনটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘সুপার-এইট’আফগানিস্তান২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ভারত২৪রশিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরান খেলল, চোখে চোখ রেখে লড়লো, গোল করল, শুধু জয়টাই পেল না

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৬ সালে বাংলাদেশের নির্বাচন গণতান্ত্রিক মাইলফলক: কমনওয়েলথ পর্যবেক্ষণ

জুন ১৬, ২০২৬

ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

জুন ১৬, ২০২৬

উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব

জুন ১৬, ২০২৬

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT