চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-ভারত সম্পর্ককে ‘অর্থনৈতিকভাবে সম্ভাবনাময়’ রূপ দিতে চায় ভারত

পান্থ রহমান পান্থ রহমান
২:২৫ অপরাহ্ণ ০২, মে ২০২৩
- সেমি লিড, অর্থনীতি, বাংলাদেশ
A A

ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার ভূ-রাজনৈতিক নৈকট্যকে কাজে লাগিয়ে সম্পর্ককে ‘অর্থনৈতিকভাবে সম্ভাবনাময়’ হিসেবে রূপ দিতে চায় ভারত।

তিনি আজ মঙ্গলবার (২ মে) বিশ্বসাহিত্য কেন্দ্র উন্নয়ন সমন্বয় আয়োজিত ‘ভারত ও বাংলাদেশের মধ্যকার মাল্টিমোডাল সংযোগ’ শীর্ষক এক সেমিনারে এই কথা বলেন।

ভারতের হাইকমিশনার বলেন, রেল, নৌ এবং স্থলপথের যোগাযোগ ব্যবস্থার পূর্ণ ব্যবহার করলে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় ৩শ’ গুণ বেড়ে যাবে।

তিনি বলেছেন, বাংলাদেশের মোট আমদানির ১৪ শতাংশ আসে ভারত থেকে। গত অর্থবছরের তথ্য অনুযায়ী যার পরিমাণ ১ হাজার ৬শ ১৯ কোটি ডলার। বিপরীতে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য মাত্র ২০০ কোটি ডলারের। শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা গেলেই, বাণিজ্য বাড়তে পারে কয়েকশ’ গুণ।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে উন্নয়ন সমন্বয়ের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, বিশ্বব্যাংকের তথ্যমতে দক্ষিণ এশিয়ার দেশগুলো নিজেদের মধ্যে মাত্র ৫ শতাংশ বাণিজ্য করে থাকে। অথচ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে এ অনুপাত ৫০ শতাংশ। যথাযথ ব্যবস্থা নেওয়া গেলে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের বাণিজ্য ১৯.১ বিলিয়ন ডলার থেকে ৬২.৪ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব।

এসময় সেমিনারে আরও উপস্থিত ছিলেন সিপিডির ডিস্টিংগুয়িশড ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সড়ক পরিবহন বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আক্তার, প্রাণ-আরএফএল গ্রুপের সিইও আহসান খান চৌধুরী প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রণয় ভার্মাভারতের হাইকমিশনার
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT