চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্যোতি ৫১, বাংলাদেশ ১০১

ব্যাটিং ব্যর্থতায় ডুবল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটিং ব্যর্থতার বলয় থেকে বের হতেই পারছে না বাংলাদেশ। সিলেটে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ভারতকে দেড়শর আগে আটকেও ম্যাচ জমাতে পারল না স্বাগতিক দল। হয়নি বিন্দুমাত্র লড়াই। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়া ব্যর্থ সবাই। তার টি-টুয়েন্টি ক্যারিয়ারে সপ্তম ফিফটি ছোঁয়ার দিনে বাংলাদেশ ম্যাচ হেরেছে ৪৪ রানের বড় ব্যবধানে।

ভারতের দেয়া ১৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জ্যোতির লড়াকু ইনিংসের সুবাদে একশ ছুঁয়ে থামে বাংলাদেশ। কুড়ি ওভারে হারাতে হয় ৮ উইকেট। ৪৮ বল মোকাবেলা করে ৫টি চার ও ১টি ছয়ে ৫১ রান করে ইনিংসের শেষ ওভারে আউট হন টাইগ্রেস অধিনায়ক।

মুর্শিদা খাতুন ১৩ ও স্বর্ণা আক্তার ১১ রান করেন। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক। রেনুকা সিং তিনটি, পূজা ভাস্ত্রাকর দুটি উইকেট নেন।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিকেল চারটায় শুরু হওয়া ম্যাচে ভারতের ওপেনিং জুটি ভাঙতে খুব একটা অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। তৃতীয় ওভারে ফারিহা ইসলাম বোল্ড করেন সফরকারী দলের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানাকে (৯)।

শুরুটা প্রত্যাশা অনুযায়ী হলেও সাদামাটা বোলিং, ক্যাচ মিসের কারণে লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত। সিলেটে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে হারমানপ্রীত কৌরের দল। শেষ ওভারে মাত্র ২ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন টাইগ্রেস পেসার মারুফা আক্তার। তাতে দেড়শর আগে আটকে যায় ভারত।

৩ ওভারে মারুফা দেন মাত্র ১৩ রান। আরও আগেই সাফল্য পেতে পারতেন মারুফা। পাওয়ার প্লে’র শেষ ওভারে মারুফার বলে শেফালি ভার্মার সহজ ক্যাচ মিস করেন সুলতানা খাতুন। ২২ রানে জীবন পাওয়া ভারতীয় ওপেনার ৩১ রানে রাবেয়া খানের বলে আউট হন।

সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার রাবেয়া। এই লেগ স্পিনার ৪ ওভারে ২৩ রান দিয়ে তিনটি উইকেট নেন।

ট্যাগ: টি-টুয়েন্টিবাংলাদেশ-ভারতমেয়েদের সিরিজলিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পোষা কুকুরের মৃত্যুতে কিশোরীর আত্মহত্যা

পরবর্তী

কোহলি-জ্যাকসে চেপে তৃতীয় জয় বেঙ্গালুরুর

পরবর্তী
কোহলি ব্যাটিং করছেন, ক্রিকেট ম্যাচে ব্যাট চালাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কোহলি-জ্যাকসে চেপে তৃতীয় জয় বেঙ্গালুরুর

চেন্নাই ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মোস্তাফিজকে নিয়ে আগে ব্যাটে চেন্নাই

সর্বশেষ

কলকাতা বইমেলায় বড় পরিবর্তন, গিল্ডের সভাপতি-সম্পাদক বাদ

আগস্ট ২৬, ২০২৬

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার: চিফ হুইপ

আগস্ট ২৬, ২০২৬

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হবে না, সহযোগিতা করবে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT